অনিঃশেষ আলো $ ১৮৯ শুরু করলেন এবং পরিখা পার হয়ে গেলেন । তারপর আবার ফিরে এলেন এবং পরিখা থেকে খানিক দূরে গিয়ে মুজাহিদদের নিজের কাছে ডেকে নিলেন । “আমার বন্ধুগণ!'- যুবাইর ইবনুল আওয়াম বললেন- “আমাকে পরিখা পার হতে এবং পুনরায় ফিরে আসতে দেখে মনে করো না, এটি কোনো সহজ কাজ । তোমরা দেখেছ, গাছের ডালগুলো তারের গোছা ও চোখা শলাকার উপর রাখা হয়েছে । শরীরের ভার রেখে এগুতে গেলে সেগুলো ডানে-বায়ে দুলতে শুরু করে এবং খানিক নিচেও বসে যায় । তখন ডালের সাহায্য নিতে হয়। কিন্তু মনে রেখো, কোনো দুর্বল ডাল হাতে এসে পড়লে সেটি ভেঙেও যেতে পারে এবং ডালগুলো নড়ার কারণে নিজের ভারসাম্যও হারিয়ে যেতে পারে । তখন ফলাফল দীড়াবে, যদি কেউ পড়ে যায়, তা হলে চোখা শলাকা তার দেহে বিদ্ধ হয়ে যাবে । তারপর পরিখা থেকে তার লাশটা-ই শুধু তুলে আনা যাবে । কিন্তু তার অর্থ এই নয় যে, আমরা অগ্রযাত্রা থামিয়ে দেব । বিজয় ও সাফল্য শুধু তারা-ই লাভ করে, যারা মাথাটাকে উপস্থিত রেখে ঝুঁকি বরণ করে নেয় । ভুলে যেয়ো না, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন । আল্লাহও প্রতিশ্র্তিও মনে রেখো যে, “কাজেই আমাদের অতি সাবধানে- নিরতিশয় সতর্কতার সঙ্গে পরিখা অতিক্রম করতে হবে । যখন আমরা পরিখার ওপারে চলে যাব, তখন আমরা আরেকটা সমস্যার সম্মুখিন হব । হতে পারে মাঠ একদম পরিষ্কার ৷ হতে পারে একটা সমস্যাও আমাদের অপেক্ষায় ওত পেতে আছে । এই যে ঘন বৃক্ষরাজি পরিখা থেকে শুরু করে দুর্গের প্রাচীর পর্যস্ত দাড়িয়ে আছে; হয়তবা সেগুলোর আড়ালে বা কোনো গাছের উপরে কিছু রোমান সৈন্য লুকিয়ে আছে। রাতও অন্ধকার | তখন আমরা তাদের তিরের আক্রমণের শিকার হব । তা-ই যদি হয়- মানে যদি কোনো গাছ থেকে একটাও তির আসে, তা হলে পালটা অভিযান চালিয়ে আমরা এই শঙ্কা দূর করে ফেলব । মানে যেকোনো মূল্যে হোক এই অভিযান আমাদের অব্যাহত রাখতেই হবে ।' এসব নির্দেশনার পর সালার যুবাইর (রাযি.) কয়েকজন মুজাহিদকে আলাদা করে বললেন, চার-চারজন কিংবা পাচ-পাচজন লোক এক-একটা সিঁড়ি 'বহন করে পরিখা পার হয়ে যাও । মুজাহিদগণ সঙ্গে-সঙ্গে সেনাপতির আদেশ তামিল করলেন এবং তিনটি সিঁড়ি নিয়ে পরিখার দিকে এগুতে লাগলেন । সালার যুবাইর ইবনুল আওয়াম সবার আগে-আগে পরিখা অতিক্রম করতে শুরু করলেন। অত্যন্ত সতর্কতার সাথে ডালের উপর পা রেখে ধীরে-ধীরে এগুতে থাকলেন । আল্লাহ তাদের পরিখা পার করিয়ে দিলেন । ওপারে গিয়ে সবাই দীড়িয়ে ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।