Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮৮ ঠিক সেরাতে এবং সেই সময়, যখন মেয়েটি থিওডোরকে অবহিত করছিল, আমি একজন মুসলমান গোয়েন্দাকে ধরিয়ে দিতে পারি আর ঘিওডোর বলছিলেন, ওকে ধরে এনে আমি তোমার চোখের সামনে হত্যা করাব মুজাহিদগণ সালার যুবাইর ইবনুল আওয়াম (রাযি.)-এর নেতৃত্ব ও নির্দেশনায় সকল বাধা উপেক্ষা করে ব্যবিলন দুর্গের পরিখা অতিক্রম করছিলেন । দুর্গের পাঁচিলের উপর উঠতে দড়ির সিঁড়ি ব্যবহার করা যেত । পাঁচিল যদি দুর্বল হতো, তা হলে তাতে ছিদ্বও করা যেত । কিন্তু ব্যবিলন দুর্গের পাঁচিলগুলো খুবই মজবুত এবং অন্যান্য পাচিলের তুলনায় বেশি চওড়া ও উচু । কিন্তু তা সত্ত্বেও মুজাহিদগণ উপরে উঠতে দুটা সিঁড়ি বেঁধে নিলেন । অবরোধের বয়স এখন আট মাস । অবরোধ দীর্ঘ করা আমর ইবনে আস (রাযি.)-এর নীতি ছিল না। একটা নগরীকে তিনি দিনকতক অবরোধে রেখে আক্রমণ চালাতেন । কিন্তু ব্যবিলনের ব্যাপারটা অন্যান্য দুর্গের তুলনায় সম্পূর্ণ আলাদা ছিল । ভেতরে রোমান সৈন্যদেরই নয় শুধুঃ বাহিনীর সেনাপতিরা পুরোপুরি নিশ্চিত ছিল, মুসলমানরা পরিখা পার হতে পারবে না । তারা বলাবলি করছিল, যদি পরিখা অতিক্রম করা সম্ভব হতো, তা হলে এই আরব মুসলমানরা একটা দিনও বিলম্ব করত না। রোমানদের এই বিশ্বাস অযৌক্তিক ছিল না। পরিখাগুলোকে তারা যেভাবে অভেদ্য করে রেখেছিল, তাতে সেগুলো অতিক্রম করা কোনো মানুষের সাধ্যে কুলোনোর কথা ছিল না । এমন কোনো উপায়-উপকরণও ছিল না, যার সাহায্যে পরিখা অতিক্রম করা যায় । এই নিশ্য়তা-ই রোমান সেনাপতি ও সাধারণ সৈনিকদের রাতে নির্ভাবনায় ঘুমোতে সাহায্য করেছিল । পাঁচিলের উপর পাহারাও তারা বহুলাংশে কমিয়ে দিয়েছিল । টহল সেনারা গতানুগতিক দু-চারটা চক্কর লাগিয়েই ফিরে যেত । বাহিনীর সুপ্রীম কমান্ডার জেনারেল থিওডোরের উপরও অমনোযোগিতা ও নির্ভাবনার মুড তৈরি হতে শুরু করেছিল ৷ তিনিও নিশ্চিত ও নিশ্চিন্ত, শক্রর দিক থেকে আপাতত কোনো আশঙ্কা নেই। থিওডোর তো পুরোপুরিই আশাবাদী ছিলেন যে, মিশরের ভেতর থেকেই তার জন্য সহযোগী বাহিনী আসছে । আর এসেই তারা পেছন থেকে মুসলিম বাহিনীর উপর আক্রমণ চালাবে । তিনি তার অফিসারদের শুধু বলেনইনি; বরং নিশ্চয়তা বাহিনীর সমাধিতে পরিণত হবে । রাত অর্ধেকেরও বেশি কেটে গেছে । সালার যুবাইর ইবনুল আওয়াম (রাযি.) সবার আগে গাছের গুঁড়িতে পা রেখে ডাল ধরে-ধরে সতর্কতার সাথে এগুতে ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।