Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮৭ না। মেয়েটি তাকে শপথ করে বলল, তোমার এই রহস্য আমি আমার বুকের মাঝে দাফন করে ফেলব । আওসামা খোলামেলা সব কথা বলে দিল । মেয়েটি প্রতিশ্রুতি দিল, আমি মুসলমান হয়ে যাব এবং তোমার সঙ্গে আরব চলে যাব । তার অন্তরে এমন এক নদীভীতি বদ্ধমূল হয়ে গিয়েছিল যে, প্রবহমান পানি দেখেও ভয় পেয়ে যাচ্ছিল । আওসামাকে সে নিজের রক্ষী ভাবতে শুরু করেছিল । মেয়েটির উপর আওসামার আস্থা ছিল বটে; কিন্তু একটি অনুভূতি তাকে অস্থির করে রাখছিল যে, সে নিজের গোপনীয়তা ফাস করে দিল! মেয়েটিকে নিজের কাবুতে রাখতে আওসামা তার মনে রোমানদের প্রতি ঘৃণা তৈরির চেষ্টাও করেছিল । সম্রাট হেরাক্ল ও তার ধর্মযাজক কায়রাস কীভাবে কিবতি খ্রিস্টানদের গণহারে হত্যা করেছিল, তারও রোমহর্ষক বিবরণ শোনাল । মেয়েটিকে সে বোঝাতে চেষ্টা করল, রোমানদের রাজত্ব অটুট থাকলে এখানকার একজন কিবতিকেও তারা জীবিত রাখবে না । বিপরীতে যদি মুসলমানরা জয়ী হয়, তা হলে সব নাগরিক আপন-আপন ধর্মীয় স্বাধীনতা লাভ করবে । কিবতি খ্রিস্টানদের উপর রোমানদের নির্যাতন-নিপীড়নের কাহিনী মেয়েটির ভালোভাবেই জানা ছিল । কিন্তু বয়সটা তার কাচা । বুদ্ধিও অপরিপক্‌ । থিওডোর তার নিম্পাপতা ও সরলতার সঙ্গে খেলতে গিয়ে কথার তুরুপ ছাড়ল, আমি তোমাকে মিশরের রানি বানাব । অমনি মেয়েটি তার মুঠোয় চলে গেল। থিওডোর যখন মিশর ও মুসলমানদের কথা তুললেন, তখন মেয়েটি বোকামিবশত আওসামার পরদা উন্মোচিত করে দিল । সং সং সত আওসামা তার ঘরে একা গভীর ঘুমে আচ্ছন্ন । সে জানে না, এরাত তার জীবনের শেষ রাত | আবেগতাড়িত হয়ে যে-ভুলটা সে করে ফেলেছে, তার শাস্তি মৃত্যুদণ্ড । এই শাস্তি মূলত আওসামার মাকে ভুগতে হবে । স্বামী শহীদ হয়েছেন । বড় ছেলেও একই পথের পথিক হয়েছে । আছে এখন শুধু এই ছোট ছেলেটা, যে কিনা রাত পোহাবার আগেই থিওডোরের জল্লাদের হাতে প্রাণ দিতে যাচ্ছে! পেছনে শাস্তি ভোগ করতে রয়ে যাচ্ছেন মা । এখানেও মা তার সঙ্গে আছেন এবং সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর নির্দেশে অন্যান্য মহিলাদের সাথে নামায পড়ছেন আর মুজাহিদদের বিজয় ও সাফল্যের দু“আ করছেন । তিনি জানেন না, একমাত্র ছেলেটা তাঁর নগরীর অভ্যন্তরে শক্রর ফাদে আটকে গেছে! ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।