অনিঃশেষ আলো $ ১৮৬ হলো । তা হলো প্রবল জোয়ারের তোড় থেকে বেরিয়ে আসা । অনেক দূরে গিয়ে আওসামা ঢেউয়ের কবল থেকে বেরিয়ে এল এবং সম্মুখের কুলে গিয়ে ভিড়ল । সে আরও কিছু সময় সাতরাতে পারত । কিন্তু মেয়েটা পিঠে থাকায় তার বাহুদুটো অবশ হয়ে আসছিল | তার ও মেয়েটার সৌভাগ্য যে, ইতিমধ্যেই তারা কুলে এসে পড়েছে । আওসামা মেয়েটাকে নীলের মুখ থেকে বের করে নিয়ে এল । নদীর কূল ঘেঁষে-ঘেষে ছোট-ছোট ডিঙি নৌকা চলছিল | তারই একটাতে করে আওসামা মেয়েটাকে দ্বীপে নিয়ে গেল । ওখানে গিয়েই মেয়েটার পিতাকে পাওয়া গেল | তিনি নিশ্চিত ধরে নিয়েছিলেন, মেয়ে তার পানিতে ডুবে মরে গেছে। এখন মেয়েকে চোখের সামনে দেখে আওসামাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুমি ব্যবিলনে আমার বাড়ি এসো । আওসামা মনিবের কাজ সেরে তাদেরই সঙ্গে ব্যবিলন ফিরে এল । আওসামা প্রথমবার মেয়েটির ঘরে এলে তাকে তারা সাদরে বরণ করে নিল। মেয়েটি তো যেন তার জন্য জীবনই দিয়ে দিচ্ছিল । মেয়েটিকে সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনেছে । আওসামা সদ্য যুবক ও অবিবাহিত । হৃদয়ে তার মেয়েটির এমন একটি ভালবাসা তৈরি হয়ে গেল, যা মানুষকে অপারগ ও অক্ষম করে তোলে এবং আপন পথ থেকে বিচ্যুৎ করে দেয় । এখান থেকে দুজনের যোগাযোগ ও সাক্ষাতের ধারা শুরু হয়ে গেল। থাকার জন্য আওসামার মনিব তাকে ছোট্ট একটা ঘর দিয়েছিল । মেয়েটি তার কাছে ওখানে চলে যেত । একদিন আবেগের আতিশয্যে আওসামা মেয়েটিকে বলে ফেলল, তোমাকে আমি আরব নিয়ে যাব । মেয়েটি পরম বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করল, আরব যাবে কেন? আওসামা নিজেকে তার কাছে খরিস্টান পরিচয় দিয়েছিল । মেয়েটির প্রশ্নে আওসামার সম্বিৎ ফিরে এল | সহসা থতমত খেয়ে বলল, না; মানে এমনিতেই বললাম আর কি। সে এদিক-ওদিককার অনেক কথা বলল । কিন্তু বলা কথা ফিরিয়ে তো আর আনা যায় না । বুদ্ধিমতী মেয়েটির মনে নিশ্চিত বিশ্বাস জন্মে গেল, আওসামা মূলত অন্য কিছু । একটি খ্রিস্টান মেয়ের কাছে মুসলিম গোয়েন্দা আওসামার গোপনীয়তা ধরা খেয়ে গেল । মেয়েটির রূপ আর বয়স এমনই ছিল; আবার সে এমন কিছু কথাও বলল যে, আওসামাকে তার রহস্য ফাস করতেই হলো । দুজনের ভালবাসা এমনই যে, মেয়েটি ধোক দেবে এমন কোনো সংশয় আওসামার মনের ধারে-কাছেও ছিল ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।