Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃঞশেষ আলো $ ১৮৫ এ সেই মুসলিম গোয়েন্দা, মেয়েটি জেনারেল থিওডোরের কাছে যার তথ্য ফাস করে দিয়েছিল । মেয়েটি বলেছিল, আমরা দুজনই দুজনকে ভালবাসি । এই হৃদ্যতা তৈরি হয়েছিল একটি ঘটনার সূত্র ধরে । বড় একটা পালতোলা নৌকা ব্যবিলন থেকে দ্বীপের দিকে যাচ্ছিল, যেখানে রাওজা দুর্গ অবস্থিত । আওসামা তার মনিবের এক কাজে দ্বীপে যাচ্ছিল । ওদিকে ছিল নীলনদ । সেজন্য নগরীর ওই দিকটা অবরোধ থেকে নিরাপদ ছিল । দ্বীপ ও ব্যবিলন নগরীর মাঝে নদীপথে আনাগোনা চলতেই থাকত । যাত্রীবাহী এই নৌকাটা বেশ বড়সড় ছিল । তাতে বেশ কিছু মালপত্রও ছিল, কয়েকটা ঘোড়াও ছিল । এটি তিন-সাড়ে তিন মাস আগের ঘটনা, যখন নীলে জোয়ার এসেছিল । জোয়ারের বেশি তোড়জোড়-উথ্থাল-পাথাল নদীর মধ্যখানে ছিল । নৌকাটা মাঝনদীতে পৌছার পর মাঝি দেখতে পেল না, পানির স্ফীতি বেড়ে গেছে এবং ঢেউগুলোও বেশিই উপর-নিচ হচ্ছে । নৌকাটা যখন ওখানে গেল, তখন তরঙ্গমালা তাকে তুলে-তুলে আছাড় দিতে লাগল ৷ একবার নৌকার গতিই বদলে গেল এবং তীব্র বায়ু পালগুলোকে মাল্লাদের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেল। নৌকার একটা পাশ এতখানি ঝুঁকে গেল যে, মনে হলো, যেন ওই দিকটা পানির মধ্যে তলিয়ে গেছে । একটা কিশোরী মেয়ে- যে ওই দিকটায় দীড়িয়ে ছিল- নিজের ভারসাম্য রক্ষা করতে ব্যথ্য হলো এবং নদীতে ছিটকে পড়ল । মেয়েটার ডুবে মরা নিশ্চিত- বাচার কোনো উপায় নেই । মেয়েটার পিতাও তার সঙ্গে ছিল। কিন্তু আমার মেয়েটাকে বাঁচাও বলে হাক- চিৎকার, কান্নাকাটি, অনুনয়-বিনয় করা ছাড়া তার আর কিছুই করার ছিল না। আওসামার স্বভাবে ঝুঁকি বরণ করে নেওয়ার মতো উপাদান ছিল । সেইসঙ্গে ছিল মানবীয় সহমর্মিতার চেতনা । সে সাত-পাঁচ কিছুই ভাবল না এবং মেয়েটার পেছনে নদীতে ঝাঁপিয়ে পড়ল । উর্মিমালা মেয়েটাকে তুলে-তুলে ছুড়ে মারছিল এবং সামনের দিকে নিয়ে যাচ্ছিল । আওসামা টগবগে যুবক ছেলে । শরীরে অপার শক্তি আছে । সবচেয়ে বেশি শক্তিশালী তার মানবপ্রেমের চেতনা । সে নিজের সবটুকু শক্তি ব্যয় করে সীতরাতে-সাতরাতে এগিয়ে গেল । স্রোত তাকে একাজে সহযোগিতা করছিল । মাঝি নৌকা থামাল না । তারা পালগুলোকে কাবুতে রেখে নৌকাটা মাঝনদী থেকে বের করে নিয়ে গেল । আওসামা মেয়েটার কাছে পৌছে গেল এবং তাকে নিজের পিঠে তুলে নিল । এবার ঘটনার একটি যারপরনাই ঝুঁকিপূর্ণ পর্ব শুরু ছ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।