Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮৪ মা চিন্তা করলেন না, আমার আর তো কেউ নেই- স্বামী গেছেন, বড় ছেলে গেছে । কাজেই একমাত্র এই ছেলেটাকে আমি যুদ্ধে পাঠাব না; এও যদি চলে যায়, আমি বাঁচব কী করে । বরং স্বামীর পর যখন বড় ছেলে শহীদ হয়ে গেল, তখন আওসামাকে বললেন, বাবা! বড় ভাইয়ের অভাবটা তুমি পূরণ করো । আমি আর কাকে জিহাদে পাঠাব; আমার আছে আর কে তুমি ছাড়া? তুমি জিহাদে চলে যাও । এভাবে আওসামা রোমানবিরোধী লড়াইয়ে যুক্ত হয়ে গেল এবং তার মা-ও তার সঙ্গে চলে এলেন। সালারগণ দেখে অনুভব করলেন, আওসামা ছেলেটার মাঝে বিশেষ এক ধরনের প্রতিভা আছে। তারা একে গোয়েন্দাবৃত্তির প্রশিক্ষণ দিলেন । আওসামা খুবই সুদর্শন যুবক | কথা বলে অত্যন্ত ক্রিয়াশীল ভঙ্গিতে | যখন যেমন প্রয়োজন, তেমন বেশ ধারণ করার যোগ্যতা তার সহজাত । প্রথমবার যখন তাকে গোয়েন্দাগিরি করতে পাঠানো হলো, এমন বেশ ধারণ করল যে, এক রোমান সেনাকর্মকর্তার সেবক হয়ে গেল । মাসদেড়েক পর যখন ফিরে এল, তখন সঙ্গে করে অনেকগুলো মহামূল্যবান তথ্য নিয়ে এল । অবশেষে তাকে আমর ইবনে আস-এর বাহিনীতে যুক্ত করে দেওয়া হলো, যারা মিশর-অভিযানে রওনা হয়েছিল। মিশরেও সে গুপ্তচরবৃত্তির অঙ্গনে অনেকগুলো সাফল্য অর্জন করেছে, যেগুলো সিপাহসালারের অনেক কাজে এসেছে । এবার সে ব্যবিলনের অভ্যন্তরে ঢুকে পড়েছে । একবার ফিরে এসে সিপাহসালারকে তথ্য দিল, নগরীতে রোমান বাহিনীর মানসিক অবস্থা কেমন এবং নগরবাসী কী চিন্তা করছে। এ ক্ষেত্রে সিপাহসালারের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে সক্ষম হয়েছে । তারপর আবারও ছদ্মরূপ ধারণ করে সে ব্যবিলনের অভ্যন্তরে চলে গেল এবং এক ধ্রিস্টার ব্যবসায়ীর বিশ্বস্ত ভূত্যে পরিণত হয়ে গেল। এবার গেছে সে খ্রিস্টান সেজে । তথ্য সংগ্রহ করে তাড়াতাড়িই ফিরে আসার কথা ছিল । কিন্তু মুজাহিদ বাহিনী ব্যবিলন অবরোধ করার কারণে তার ফিরে আসা খুবই দুষ্কর হয়ে পড়েছিল । সে চিন্তা করল, এই পরিস্থিতিতে এমন ঝুঁকি মাথায় নিয়ে ফিরে যাওয়ার চেয়ে বরং আমি এখানেই থেকে যাই এবং নিজের বাহিনীকে কীভাবে সাহায্য করতে পারি সেই পথ বের করি । সে এমনও চিন্তা করেছিল, মুসলিম বাহিনী যখন দুর্গে আক্রমণ চালাবে, তখন আমি জীবনের বাজি লাগিয়ে নগরীর কোনো-না-কোনো একটি ফটক খুলে দিতে চেষ্টা করব । ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।