Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৮৩ কয়েকটা কথা আর গোটাকতক প্রেমময় আচরণের পরই মেয়েটা থিওডোরের সঙ্গে অকপট হয়ে গেল । আলাপচারিতায় আরবের মুসলমানদের প্রসঙ্গও উঠে এল । থিওডোর মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করলেন । মেয়েটার পিতামাতা কিবতি খ্রিস্টান । ধর্মের প্রশ্নে খুবই আবেগপ্রবণ ও কট্টর । ফলে মেয়েটার চিস্তাধারায়ও তার প্রভাব আছে । “আমি একজন মুসলমান গোয়েন্দাকে ধরিয়ে দিতে পারি'- মেয়েটা বলল- 'সে আমাকে খুব ভালবাসে । আমারও তাকে অনেক ভালো লাগে । আমি জানি, সে আরবের সেই বাহিনীটির গোয়েন্দা, যারা আমাদের শহরটাকে অবরোধ করে রেখেছে । কিন্তু আমি তার বিরুদ্ধে মুখ খুলতে চাচ্ছিলাম না । কারণ, সে আমার জীবন রক্ষা করেছে । “তা হলে এখন মুখ খুললে কেন?' থিওডোর জিজ্ঞাসা করলেন । “বুঝি, আমি তার সঙ্গে গাদ্দারি করছি'- মেয়েটি বলল- কিন্তু আপনার কথাবার্তা শুনে আমি উপলব্ধি করলাম, যদি আমি তাকে ধোকা না দেই, তা হলে এটা আমার ধর্ম, জাতি ও দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে ।' এই মুসলমান লোকটি কবে থেকে এখানে আছে এবং কোথায় থাকছে মেয়েটা তা-ও বলে দিল। “শাবাশ!'- থিওডোরের মুখটা জ্বলজ্বল করে উঠল- “ভালবাসা ও আবেগের কুরবানি জীবনের কুরবানির চেয়ে অনেক বড় । আমি তোমার চেতনার মূল্যায়ন করি এবং এর উপযুক্ত বিনিময় আমি তোমাকে দেব | সকালে দেখবা, সূর্য ওঠার আগেই এই মুসলমান গোয়েন্দা হাতকড়া পরিহিত অবস্থায় এখানে দণ্ডায়মান । আর তোমার চোখের সামনেই তার মাথাটা দেহ থেকে আলাদা করে ছুড়ে ফেলা হবে ।' মেয়েটা স্বপ্ন ও কল্পনায় মিশরের রানি হয়ে গেল এবং নিজেকে থিওডোরের হাতে সমর্পণ করে দিল । স্ব স কে ছিল এই মুসলমান গোয়েন্দা? তার নাম আওসামা ইবনে আযহারি ৷ বয়স চব্বিশ থেকে পচিশ | তার পিতা লড়াই করছিল । একযুদ্ধে ইনি শহীদ হয়ে গেছেন । আওসামার একজনই বড় ভাই ছিলেন, যিনি শামের যুদ্ধে হেরাক্ল-এর বাহিনীর সঙ্গে লড়াই করে শাহাদাত বরণ করেছিলেন । পেছনে রয়ে গেছেন শুধু আওসামা আর তার মা। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।