অনিঃশেষ আলো ০ ১৮২ মেয়েটাকে রাতের প্রথম প্রহরেই থিওডোরের কক্ষে পৌছিয়ে দেওয়া হলো। তাকে অপহরণ করা হয়নি; জোরপূর্বকও তুলে আনা হয়নি । কাজেই বুঝতে কষ্ট হওয়ার কথা নয় যে, তার পিতাকে এত পরিমাণ অর্থ দেওয়া হয়েছে, যা সে কল্পনায়ও কোনোদিন দেখেনি । এই গরিব পিতাকে বোধহয় স্বপ দেখানো হয়েছিল, জেনারেল থিওডোর তোমার মেয়েকে বিবাহ করে নেবেন, যিনি অল্প কদিন পরই মিশরের গভর্নর হতে যাচ্ছেন ৷ পৌঢ় বয়সের সেনাপতি থিওডোর শয়নকক্ষে প্রবেশ করে দেখলেন, মেয়েটা তার পালক্কে ঘুমিয়ে আছে । তার স্ত্রী ও পুত্র-কন্যারা আপন-আপন কক্ষে গভীর ঘুমে অচেতন । এমন কোনো আশঙ্কা নেই যে, একটা মেয়ে তার ঘরে এসেছে জানতে পারলে তার স্ত্রী হাঙ্গামা বাধিয়ে দেবে । ওদিকে স্ত্রীও স্বাধীন, এদিকে তিনিও স্বাধীন। এটি সেই সমাজের সবচেয়ে উচু শ্রেণি, যাদের মাঝে লজ্জা- শরম বলতে কিছু ছিল না । তৎকালের একজন পুরুষ যেকোনো নারীকে আপন ঘরে এনে রাখা অধিকার বলে স্বীকৃত ছিল । মেয়েটা অঘোরে ঘুমিয়ে আছে । ঘুমন্ত রূপসী তরুণীটাকে দেখতে থিওডোরের খুবই ভালো লাগল । মদের নেশা আর সেইসঙ্গে এই রূপের রানি মেয়েটা থিওডোরকে আত্মহারা করে তুলল । তিনি অনেকক্ষণ যাবত দীড়িয়ে ঝুমতে থাকলেন আর মেয়েটাকে দেখতে থাকলেন । ও তো তার জন্য একটা খেলনা, যার সঙ্গে যেমন খুশি খেলতে পারে | এবার তিনি মেয়েটার রেশমি চুলে হাত বুলিয়ে আলতোভাবে নাড়া দিলেন । মেয়েটা হঠাৎ ঘাবড়ে গিয়ে সজাগ হয়ে গেল এবং ধড়মড় করে উঠে বসল । তার নিষ্পাপ মুখে ভীতির ছাপ ফুটে উঠল । কিন্তু থিওডোরের ঠোটে আদুরে হাসির রেখা দেখে ভয় খানিকটা কমে গেল । থিওডোর মেয়েটার শিয়রে বসে পড়লেন । তিনি মমতার সাথে দু-একটা কথা বললেন এবং এমন কিছু কাজ করলেন যে, মেয়েটা তার আচরণে আপনতা অনুভব করতে লাগল । “আমাকে এভাবে ভয় করো না মেয়ে।'- থিওডোর বললেন_ “আমার মন তোমাকে পছন্দ করেছে । আমি তোমাকে মিশরের রানি বানাব । বলো, তুমি মিশরের রানি হবে না? মেয়েটা উত্তর দেওয়ার পরিবর্তে শিশুর মতো হেসে উঠল । ও বোধহয় বুঝতে পারেনি, লোকটা মাতাল এবং ভোরনাগাদ ভুলে যাবে, রাতে কী বলেছিল। থিওডোর তার উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে মমতার সঙ্গে তাকে মুঠোয় আনতে থাকলেন । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।