Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ও ১৮১ দিন। আমরা তাদের সবগুলো রসদের পথ বন্ধ করে দিচ্ছি । লোকগুলো যখন না খেয়ে মরতে শুরু করবে, তখন পেছন থেকে আক্রমণ চালিয়ে সব কটাকে মেরে ফেলব ।' মিশরে আমাদের সৈন্যের অভাব নেই'- থিওডোর বললেন- “এই আরবগুলোকে খানিক কাবু হতে দাও । এখনও ওরা জয়ের নেশায় পাগলপারা ৷ অল্প কটা দিন পরেই এই আত্মপ্রবঞ্না থেকে ওরা বেরিয়ে আসতে বাধ্য হবে ॥ এটা রোমান বাহিনীর উর্ধ্বতন অফিসারদের মিটিং ছিল বা মদের আসর- এখানে সিদ্ধান্ত গৃহীত হলো, মুসলিম বাহিনী পরিখা অতিক্রম করতে পারবে না, মিশর থেকেই সাহায্য আসবে, মুজাহিদদের রসদের পথ বন্ধ করে দেওয়া হবে এবং তাদের উপর পেছন থেকে আক্রমণ চালানো হবে । রোমান অফিসাররা সঙ্গত কারণেই তাদের প্রতিরক্ষার ব্যাপারে আশ্বস্ত ছিল এবং পরিকল্পনাও ছিল যথাযথ | হেরাকৃল মুকাওকিসের উপর অভিযোগ আরোপ করেছিলেন, মিশরে রোমের এক লাখ সৈন্য আছে আর তুমি এসেছ সন্ধিচুক্তিতে আমার সম্মতি নিতে! কথাটা ভুল ছিল না । মুকাওকিস সেই বাহিনীর অল্পই যুদ্ধে ব্যবহার করেছিলেন । এখন থিওডোর গোটা বাহিনীকে কাজে লাগানোর পরিকল্পনা স্থির করে নিয়েছেন। এক লাখ সৈন্যের একটি বাহিনীর মোকাবেলায় মাত্র সাত-আট হাজার সৈন্যের ক্ষুদ্র একটি বাহিনী! কল্পনা করা যায়? মধ্যরাতে এই আসর ভেঙে গেল | অফিসাররা উঠে যার-যার মতো বিদায় নিয়ে চলে গেল । থিওডোরের শয়নকক্ষে যে-মেয়েটা অপেক্ষার প্রহর গুণছিল, ঘুমের সঙ্গে না পেরে সে পালক্কের উপর শুয়ে পড়েছে । মেয়েটা মুকাওকিসের হেরেমের শোভা নয় । তার কোনো হেরেম ছিলও না। এ এক গরিব মা-বাবার কন্যা । মেয়েটা কোনোদিন স্বপ্নেও ভাবেনি, কোনো রাতে ও রাজপ্রাসাদের কারুর শয়নকক্ষের শোভা হবে | তার জন্ম ও লালন-পালন গরিবের ঘরে ! কিন্তু আল্লাহ তাকে অপরূপ সৌন্দর্য দ্বারা ধন্য করেছেন । চেহারায় তার নিম্পাপতার যে-ছাপ বিরাজমান, তা তার সৌন্দর্যকে জাদুকরী বানিয়ে রেখেছে । থিওডোর এই তরুণী মেয়েটাকে কোথাও দেখেছিলেন । তার চোখদুটো যেন মেয়েটার উপর আটকে গিয়েছিল । তিনি মেয়েটাকে দেখতেই থাকলেন । সঙ্গে তার এক অফিসার ছিল । সে বলল, মেয়েটাকে যখন আপনার এতই ভালো লেগেছে, তখন চাইলে আমি রাতে ওকে আপনার শোওয়ার রুমে পৌছিয়ে দিতে পারি । থিওডোরের ঠোটে শয়তানি হাসি ফুটে উঠল । তিনি মাথা দুলিয়ে সম্মতি জ্ঞাপন করলেন, ঠিক আছে; তা-ই হোক | ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।