অনিঃশেষ আলো ৫ ১৮০ সেনাকর্মতাদের নিশ্চয়তা দিচ্ছেন, এই আরব বাহিনীটা ব্যবিলন দুর্গের পাচিলের কাছেও ঘেঁষতে পারবে না । এমন দাবির পেছনে তার যুক্তিসঙ্গত কারণও আছে । দুর্গটিকে অজেয় বানাতে যা-যা করা আবশ্যক ছিল, তার সবই তারা করেছে । এর জন্য তারা যে-পরিখা খনন করে রেখেছে, সেটিও তারা অনতক্রিম্য বানিয়ে রেখেছে । এই পরিখা অতিক্রম করে এমন একটা দুর্গ জয় করা বহিরাগত কোনো বাহিনীর পক্ষে অসম্ভব মনে করা-ই স্বাভাবিক । শুধু থিওডোরই নন; তার ছোট-বড় সকল অফিসার ও গোটা বাহিনীরই দৃঢ় বিশ্বাস জন্মে গেছে, মুসলমানদের পরিখার বাইরেই থাকতে হবে । তাদের কাছে এমন কোনো ব্যবস্থা নেই, যার মাধ্যমে তারা পরিখা অতিক্রম করতে পারে । এই বিশ্বাস তাদের খুবই আরামদায়ক স্বস্তি সরবরাহ করছিল । থিওডোর তার উর্ধ্বতন সেনাকর্মকর্তাদের মিটিং তলব করে রেখেছেন । দুটা অর্ধনগ্না সুন্দরী যুবতী তাদের মদ পরিবেশন করছে । সুরা তার ক্রিয়া দেখাতে শুরু করেছে। বাজিস্তিয়া থেকে কোনো সাহায্য পাওয়ার আশা যদি কারো থাক, সেই আশা মন থেকে ঝেড়ে ফেলে দাও'- থিওডোর বললেন- “আমি পরিষ্কার বুঝে ফেলেছি, সম্রাট হেরাক্ল-এর সহযোগী বাহিনী পাঠানোর কোনো পরিকল্পনা ছিল না । এখন তার পুত্র কুস্তত্তিন এই কর্তব্যটি পালন করতে পারে । কিন্তু আমি তার থেকেও কোনো সাহায্য পাওয়ার আশা রাখি না। বাজিস্তিয়া থেকে আমি যে- খবরাখবর পেয়েছি, সেসব আমাদের জন্য ও মিশরের জন্য শুভ নয় । কুস্তস্তিন সম্রাট হেরাক্ল-এর স্থলাভিষিক্ত হওয়ার চেষ্টায় আছে। রানি মরতিনা আমার কাছে বার্তা পাঠিয়েছেন । হেরাক্ল-এর স্তবলাভিষিক্ত শুধু তিনি-ই হতে পারেন এবং হওয়াও উচিত তারই । কুস্তস্তিন আমাদের সাহায্যে বাহিনী পাঠাবে এমন আশা পোষণ করা যাবে না। অবশ্য রানি মরতিনা প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের জন্য বিপুলসংখ্যক সৈন্যের একটি সহযোগী বাহিনী পাঠাবেন । কিন্তু তাতে অনেক সময় লেগে যাবে । স্ম্রাট হেরাক্ল-এরও মিশরের প্রতি জক্ষেপ ছিল না, তার পুত্র কুস্তস্তিনেরও নেই | তার সবটুকু মনোযোগ স্রেফ সিংহাসনের উপরই নিবদ্ধ ৷ একটা প্রত্যয় মাথায় ঢুকিয়ে রাখো এবং প্রতিশ্র্গতিবদ্ধ হও যে, এই মুষ্টিমেয় মুসলমানকে এখানেই পরিখার বাইরে নাস্তানাবুদ করে দিতে হবে । আমি মিশরের ভেতর থেকেই সহযোগী বাহিনী চেয়ে পাঠাচ্ছি। “আরবের এই বদ্দুরা শেষ পর্যস্ত কতদিন অবরোধে বসে থাকবে!'- মুখে তাচ্ছিল্যের ভাব ফুটিয়ে সেনাপতি জর্জ বলল- “ওদের কটা দিন বসে থাকতে ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।