অনিঃশেষ আলো $ ১৮ জানতেন । তিনি গুপ্তচরবৃত্তির এমন কার্যকর পন্থা তৈরি করে নিয়েছিলেন, যেন তার গোয়েন্দারা দুশমনের পেটে ঢুকে সংবাদ বের করে নিয়ে আসত | ফরমা থেকে বিলবিসের দূরত্ব যেমন দীর্ঘ, তেমনি দুর্গমও । দুর্গম এজন্য যে, এ অঞ্চলে এসে নীলনদ কয়েকটা শাখায় বিভক্ত হয়ে গেছে । কোনো-কোনো শাখা তেমন চওড়া ছিল না এবং সাধারণ খালের মতোই ছিল । কিন্তু কোনো-কোনোটা ছিল নদীর মতো । পানির আধিক্যের কারণে অঞ্চলটায় জলাশয় ছিল এবং গাছগাছালির প্রাচুর্য ছিল । কোনো অঞ্চল পার্বত্য ও অসমতল ছিল । নীলের এই শাখাগুলো পার হওয়াও ছিল বড় একটা সমস্যা । সবচেয়ে বড় ও ঝুঁকিপূর্ণ বিষয়টা ছিল, রোমান বাহিনী এই অঞ্চলে তাদের ঘেরাওয়ে নিয়ে নিতে পারত । ইতিহাসে আছে, পথে বেশ বড়সড় একটা প্রাচীন পলি এল, যার নাম ছিল মাজদাল | আমর ইবনে আস রোযি.)-এর গোয়েন্দারা তাতে প্রবেশ করে তথ্য সংগ্রহ করল । কোথাও রোমান বাহিনীর একজন সৈনিকও চোখে পড়ল না। আমর ইবনে আস এই পল্লির কাছে এক জায়গায় ছাউনি ফেললেন এবং পল্লির নেতৃস্থানীয় লোকদের তলব করে এনে নিশ্চিত তথ্য নিলেন রোমান বাহিনীর কোনো সদস্য এই অঞ্চলে আছে কিনা এবং তারা যুদ্ধের ব্যাপারে নগরবাসীদের কোনো নির্দেশনা দিয়েছে কিনা । জানা গেল, এই পল্িতে কখনও ফৌজ আসেনি এবং কখনও ফৌজের পক্ষ থেকে তাদের কোনো নির্দেশনা বা আদেশ দেওয়া হয়নি । পল্লির মোড়লরা করতে পারব না বটে কিন্তু কৌশলে তাদের সহযোগিতা এড়িয়ে যাব অবশ্যই । আমার ইবনে আস নিষেধাজ্ঞা জারি করলেন, পল্লির কোনো মানুষ পল্লি থেকে বের হতে পারবে না এবং কাউকে বিলবিসের দিকে যেতে দেখা গেলে দূর থেকে আমরা তাকে তিরের নিশানা বানাব । রোমানরা যাতে সময়ের আগে এই অভিযানের খবর না পায়, তার জন্য তিনি এই ব্যবস্থাটা নিলেন। আমর ইবনে আস (রাযি.) মাজদালের অধিপতিদের আরও বলে দিলেন, তোমরা এলাকার জনগণের মাঝে ঘোষণা করিয়ে দাও, এখানকার মানুষ যেন এখন থেকে এই অঞ্চলকে মুসলমানদের শাসনাধীন মনে করে । তাদের বলে দাও, তাদের জীবন, সম্পদ ও সম্ভ্রম রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরোপুরি আমরা পালন করব এবং আমাদের বাহিনীর কোনো সদস্য কোনো নাগরিকের ঘরে প্রবেশ করবেনা । ছডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।