অনিঃশেষ আলো $ ১৭৯ “সিডিগুলো এবং এই সরঞ্জামগুলো তুলে সামনে নিয়ে যেতে দিন'- মেয়েটি বলল- “পেছনে আমরা তীবুতে বেকার পড়ে আছি । এভাবে কর্মহীন জীবন কাটাতে একদম ভালো লাগছে না ।' আমর ইবনে আস (রাযি.) খানিক কঠিন গলায় বললেন, না; তোমরা ফিরে যাও । পরিখা অতিক্রম করা পুরুষ মুজাহিদদের পক্ষে এমন কোনো কঠিন কাজ নয় যে, তাতে মহিলাদের সহযোগিতা নিতে হবে । একাজ তারা আগেই বহুবার করেছে । আর দীড়িয়ে না থেকে তোমরা এক্ষুনি ফিরে যাও ।' “মাত্র সাত-আট হাজার সৈনিক ছারা আপনি কী আর কাজ নেবেন? আরেক মেয়ে বলল- “আমাদের শরীরেও আল্লাহ শক্তি দিয়েছেন । এটি কোনো কাজে তো লাগাতে হবে । স্রেফ ময়দান থেকে লাশ তুলে আনা আর আহতদের তুলে পেছনে সরিয়ে আনা- এ-ই তো আমরা করছি । এ আর তেমন কী কাজ! এই পরিখা সম্পর্কে আমাদের জানাশোনা আছে । সামনে গিয়ে পুরুষদের লড়াই করতে হবে । আমরা যা পারব, তা আমাদের করতে দিন ।' “তোমাদের করার মতো শুধু একটি কাজই আছে । এখনই ফিরে যাও আর কাজটি শুরু করে দাও | সবাই অজু করে নফল নামায পড়ে আমাদের সফলতার জন্য দু'আ করো । এই সাহায্যটির আমাদের খুবই প্রয়োজন ।' মেয়েগুলো ফিরে চলে গেল । কিন্তু মুখে তাদের হতাশার ছাপ । তাবুতে গিয়ে অজু করে সবাই নামাযে দীড়িয়ে গেল । সক ক এদিকে মুসলিম বাহিনীর সিপাহসালার আমর ইবনে আস এতটা-ই আবেগপ্রবণ হয়ে উঠেছেন যে, একজন সৈনিকের রূপ ধারণ করে তিনি মুজাহিদদের সঙ্গে কাজ করছেন । ওদিকে দুর্গের অভ্যন্তরে রোমক বাহিনীর সর্বাধিনায়ক থিওডোর নিজেকে হেরাক্ল-এর মতো রাজ ভেবে বসে আছেন । মুকাওকিসের পর তিনিই এখন মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী । এখন মধ্যরাত । তার শয়নকক্ষে একটা তরুণী মেয়ে বসে-বসে তার অপেক্ষা করছে। থিওডোর অপর এক কক্ষে অবস্থান করছেন । সঙ্গে তার দুজন সেনাপতি আর চার-পাচজন সেনাকর্মকর্তা । তাদের একজন সেনাপতি জর্জ, যে কিনা অভিজ্ঞতা ও দক্ষতায় তার সমশ্রেণির । সেনাপতি থিওডোরের মাথায় এখন শুধুই রানি মরতিনা আর সেই পুরস্কার, মরতিনা তাকে যার প্রতিশ্রুতি দিয়েছেন । নিজেকে এখন তিনি মুকাওকিসের স্থলাভিষিক্ত ভাবছেন। মানে এখন তিনি মিশরের গভর্নর | সঙ্গে উপবিষ্ট ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।