ছয় কাজটা রাতের অন্ধকারে হচ্ছিল । অমানিশা মুজাহিদদের সুবিধা দিচ্ছিল যে, সামান্য দূর থেকেও তাদের দেখার কোনো জো ছিল না। অবশ্য তাতে শঙ্কাও ছিল প্রচুর । বিজয় তাদেরই ভাগ্যে লিপিবদ্ধ হয়, যারা নমরুদের আগুনে নিঃশঙ্ক মনে ঝাঁপিয়ে পড়ে । সিপাহসালার আমর ইবনে আস (রোযি.) সেখানে সশরীরে উপস্থিত ছিলেন এবং মুজাহিদদের মনোবল বৃদ্ধি করছিলেন । তিনি খুবই আনন্দিত ছিলেন যে, যুবাইর ইবনুল আওয়াম-এর মতো একজন সেনাপতি তিনি পেয়ে গেছেন। এই জানবাজ ও আত্মত্যাগী সেনানায়কই ব্যবিলন দুর্গ পদানত করার অভিযানে নতুন প্রাণ সঞ্চার করে দিয়েছিলেন । মুজাহিদ বাহিনীতে এক দল নারীও ছিলেন, যারা বাহিনীর পশ্চাতে অবস্থান করতেন । তাদের বেশির ভাগই ছিলেন কোনো-না-কোনো মুজাহিদের স্ত্রী। এক-দুজন মুজাহিদরে মা-ও সঙ্গে ছিলেন ৷ আবার দু-চারজন বোন-কন্যাও | তারা কোনোভাবে জেনে গেছেন, মুজাহিদগণ পরিখা অতিক্রমের চেষ্টা চালাচ্ছেন এবং এটি খুবই ঝুঁকিপূর্ণ! তারা কাছে আরও তথ্য পেয়েছে, ব্যবিলনের চারদিকে যে-পরিখাগুলো আছে, সেগুলো ব্যতিক্রধর্মী ও দুর্গম । মুজাহিদগণ পরিখা কীভাবে অতিক্রমের চেষ্টা চালাচ্ছেন, তা-ও সংবাদদাতার মাধ্যমে তারা অবগত হয়েছেন । শুনে বিশ-পঁচিশজন শক্ত-সামর্থ্য যুবতী মেয়ে সেদিকে ছুটতে শুরু করল, যেখান থেকে পরিখা অতিক্রম করা হচ্ছিল । সঙ্গে তারা কয়েকটা সিঁড়ি এবং পরিখা অতিক্রম করার আরও কিছু সরজ্জরাম নিয়ে নিল ৷ সিপাহসালার আমর ইবনে আস (োযি.) তাদের ধাবমান পায়ের ও কথা বলার আওয়াজ শুনে নিজেই দৌড়ে গেলেন এবং মেয়েগুলোর পথ রোধ করে দীড়ালেন । জিজ্ঞাসা করলেন, তোমরা কী নিতে এসেছ? সঙ্গে তাদের সাবধান করে দিলেন, শব্দ করে কথা বলো না; একদম চুপ থাকো | এক মেয়ে সামনে এগিয়ে গিয়ে তাদের মনোবাঞ্কার কথা ব্যক্ত করল । “এক্ষুনি চুপচাপ এখান থেকে ফিরে যাও'- আমর ইবনে আস বললেন- “একটা সেকেন্ডও এখানে দীড়িয়ে থেকো না । প্রয়োজন হলে আমরা-ই তোমাদের ডেকে পাঠাব ॥ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।