অনিঃশেষ আলো $ ১৭৭ দেখিয়েছিলেন, তার কথাও তোমরা মনে করো । কে আছ, যে বীরত্ব ও জানবাজিতে এদের থেকে পিছিয়ে থাকতে চাও? তোমাদের মাঝে কি এমন একজনও লোকও নেই, যে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার চেতনা লালন করছ? “আমি আছি'_ সমস্ত মুজাহিদ একসঙ্গে বলে উঠলেন- “আমরা আল্লাহর পথে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত । বলুন সেনাপতি! আমাদের কোন কীর্তি দেখাতে হবে? “আমি আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করছি'- যুবাইর ইবনুল আওয়াম বললেন- “আল্লাহ আমার এই কুরবানিকে মুসলমানদের বিজয়ের উসিলা বানান ।' যুবাইর ইবনুল আওয়াম (রোযি.) এতটুকু কথা বলে মুজাহিদদের জোশ-জযবাকে স্কুলিঙ্গ বানিয়ে দিলেন । তারা এখন পরম ব্যাকুলতার সাথে জানতে চাচ্ছে, আমাদের কী করতে হবে বলুন । যুবাইর ইবনুল আওয়াম (রাযি.) সিপাহসালার আমর ইবনে আস (রাি.)-এর কাছে গেলেন । বললেন, দুর্গ আক্রমণের জন্য আমি মুজাহিদদের একটি ইউনিট তৈরি করে নিয়েছি । তারপর সিপাহসালারকে তার পুরো পরিকল্পনার বিবরণ দিলেন । ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনায় আমর ইবনে আস (রাযি.) একজন বিখ্যাত সেনানায়ক ছিলেন। তিনি দেখে নিয়েছিলেন, ব্যবিলন দুর্গ জয় করতে হলে অনেক বড় ঝুঁকি বরণ করে নিতেই হবে | আর সেই ঝুঁকি এখন যুবাইর ইবনুল আওয়াম নিজের কাধে তুলে নিয়েছেন । আমর ইবনে আস (রোযি.) অনুমতি দিয়ে দিলেন । যুবাইর ইবনুল আওয়াম সেই জায়গাটিতে ফিরে এলেন, যেখানে তিনি পরিখায় গাছের ডাল ফেলে রাস্তা তৈরি করেছেন । এখন সেখানে অনেক মুজাহিদদের সমাগম । সবাই তারা আপন-আপন জীবন উপস্থাপন করতে এসেছেন । সবাই উদগ্রীব, ব্যাকুল যে, আমাদের কী করতে হবে! সালার যুবাইর ইবনুল আওয়াম এক ইউনিট সৈনিক আলাদা করে নিলেন এবং তাদের কর্তব্য বুঝিয়ে দিলেন । পরিকল্পনাটা ছিলই এমন যে, শাহাদাত নিশ্চিত বলেই মনে হচ্ছিল । যুবাইর ইবনুল আওয়াম (রাযি.)-এর নিদের্শনা অনুসারে মুজাহিদগণ সিঁড়িগুলো একত্রিত করে নিলেন এবং দুটি করে সিঁড়ি একসঙ্গে বেঁধে নিলেন । অনিঃশেষ আলো-৩ /১২ ফড্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।