Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৭৬ না। কারণ, তখন মুষলাধারা বৃষ্টির মতো তির আসছিল | এবার মুসলমানরা পরিখা অতিক্রম করা যাবে কি-না দেখতে সামনের দিকে এগিয়ে গেল । দেখে মুজাহিদরা বিস্ময়ে থ বনে গেলেন যে, রোমানরা পরিখাটিকে অনতিক্রম্য বানিয়ে দিয়েছে! পরিখায় পানি এক ফৌটাও নেই । কিন্তু পুরোটা পরিখার সবটুকু জায়গা কীটাযুক্ত তারের গোছা দ্বারা পরিপূর্ণ । সেগুলো ছাড়াও পুঁতে রাখা হয়েছে লোহার চোখা-চোখা শলাকা। যদি পরিখায় পানি থাকত আর তা পানিতে টইটস্বুর থাকত, তবু সাতার কেটে পার হওয়া যেত । কিন্তু রোমানরা যা করে রাখল, তাতে পা রাখার সাহস দেখানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় । অবরোধের বয়স আট মাস পেরিয়ে গেছে । মুজাহিদদের মাঝে হতাশা বা মনোবল হারানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু সিপাহসালার ও অন্যান্য সালারদের মাঝে ব্যাকুলতা তৈরি হতে শুরু করেছে৷ পরিখা এতই চওড়া যে, ভেতরে এত বাধা-প্রতিবন্ধকতা থাকতে তা অতিক্রম করার চিন্তা করাও অসম্ভব | কিন্তু তারপরও তারা ছাড়তে রাজি নন । যে করে হোক এই পরিখা অতিক্রম করতেই হবে । এবার দেখুন, হাড়-মাংসের একজন মানুষ কী অলৌকিক কীর্তি প্রদর্শন করেন । সস ইনি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফুফাত ভাই হযরত যুবাইর ইবনুল আওয়াম (রাযি.) । আরবের বীর যোদ্ধাদের একজন | নবীজি বলেছেন, “সব নবীরই একজন বিশেষ সহচর থাকে ৷ আমার বিশেষ সহচর হলো আওয়াম-এর পুত্র যুবাইর ।' যুবাইর ইবনুল আওয়াম (রোযি.) ব্যবিলন অবরোধে যখন দেখলেন, পরিখা পার হওয়ার আর কোনো উপায় নেই, তখন এক রাতে তিনি কয়েকজন মুজাহিদকে সাথে নিয়ে চার-পাঁচটা গাছের বড়-বড় ডাল কাটলেন । তারপর এই ডালগুলো পাতাসহ টেনে পরিখার কাছে নিয়ে এলেন এবং পরিখার কাটাযুক্ত তারের গোছা ও চোখা শলাকাগুলোর উপর এমনভাবে ছুড়তে শুরু করলেন যে, ডালগুলো এপার থেকে ওপার পর্যস্ত বিছিয়ে গেল । এভাবে তিনি পরিখা অতিক্রম করার চমৎকার একটা পথ তৈরি করে নিলেন । সেরাতেই তিনি সমস্ত মুজাহিদকে একক্রিত করে ভাষণ দিলেন : “তোমরা স্মরণ করো আমাদের খালেদ ইবনে অলীদ-এর সেই কীর্তি, যেটি তিনি দামেশকে প্রদর্শন করেছিলেন । স্মরণ করো, সাস্দ ইবনে আসী ওয়াক্কাস-এর সেই বীরত্ব, যা তিনি মাদায়েনে দেখিয়েছেন । নাহাওন্দে নুআইম ইবনে মুকরিন যে কৃতিত্ব ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।