Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ১৭৫ এটা ঠিক যে, মিশরে এক লাখ রোমান সৈনিক ছিল । কিন্তু তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তাদের মধ্য থেকে যারা মুজাহিদদের মোকাবেলায় এসেছিল, তাদের হাজার-হাজার সেনা প্রাণ হারিয়েছিল । জেনারেল থিওডোর রানি মরতিনার এই দ্বিতীয় বার্তা অনুসারে প্রতিরক্ষা পরিকল্পনায় রদবদল করলেন । এক তো তিনি জেনে ফেলেছেন, বাজিস্তিয়া থেকে সাহায্য আসবে না । অন্য কোনো অঞ্চল থেকে সাহায্য চেয়ে প এনোরও কোনো সুযোগ তার নেই! কারণ, ব্যবিলন মুজাহিদদের দ্বারা অবরুদ্ধ | নৌপথও মুজাহিদদের উপস্থিতিতে নিরাপদ নয় | একদিন এক মুজাহিদ দেখলেন, রোমানরা মিনজানিকগুলো দুর্গের ভেতরে নিয়ে যাচ্ছে এবং তিরন্দাজ সৈনিকরাও ভেতরে চলে গেছে । তারপর ফটক বন্ধ হয়ে গেছে । সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) ব্যাপারটা দেখতে থাকলেন । তিনি দেখলেন, মিনজানিকগুলো প্রাচীরের উপরে উঠে গেছে এবং সেখান থেকে পুনরায় প্রস্তরনিক্ষেপ শুরু হয়ে গেছে। একটি কথা আগেই বলা দরকার ছিল; কিন্তু বলা হয়নি ৷ এখন বলছি। কুস্তস্তিন রোমসাতত্রাজ্যের ব্যাপারে নিষ্ঠাবান ছিল এবং নিজের রাজপরিবার ও সাম্রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টায় রত ছিল | কাজেই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায় সেটিই ছিল তার কাছে সবচেয়ে গুরুতৃপূর্ণ বিষয় । এঁতিহাসিকগণ লিখেছেন, সম্রাট হেরাক্ল-এর মনোনীত প্রধান বিশপের কথা হঠাৎ কুস্তত্তিনের মনে পড়ে গেল । কিন্তু হেরাক্ল তারও উপর অরাধ্যতার অভিযোগ আরোপ করে মুকাওকিসের সঙ্গে দেশান্তরিত করে দিয়েছিলেন ৷ তার জন্য আদেশ ছিল, ওকে ডান্ডা-বেড়ি ছাড়া-ই মুক্তভাবে দেশ থেকে বের করে দাও । দেশাস্তরের পর কায়রাস কোথায় গিয়েছিলেন কুস্তরস্তিনের জানা ছিল কি-না । কুস্তস্তিন তার সন্ধানে একজন দূত পাঠিয়ে দিয়েছিল । সাথে একটি বার্তা দিয়েছিল, সম্রাট হেরাক্ল মারা গেছেন । আমি আপনার দেশাস্তরের সাজা রহিত করে দিলাম । আপনি অবিলম্বে বাজিত্তিয়া চলে আসুন। কুস্তস্তিন দূতকে ভালোমতো বলে দিল, যে করে হোক কায়রাসকে বুঝিয়ে সঙ্গে করে নিয়ে আসবে । এঁতিহাসিকগণ লিখেছেন, দূত কায়রাসকে খুঁজে পেতে সক্ষম হয়েছিল এবং কায়রাস বাজিস্তিয়া ফিরে এসেছিলেন । কিন্তু এটি হলো পরের কথা । প্রথমে আমি এর আগের কাহিনী শোনাতে চাই । এখন ব্যবিলনের বাইরের অবস্থা হলো, যখন রোমান মিনজানিক ও তিরন্দাজরা দুর্গের ভেতরে চলে গেল, তখন মুজাহিদগণ সম্মুখে অগ্রসর হয়ে পরিখা দেখতে লাগল | তিরন্দাজদের উপস্থিতিতে তারা পরিখার কাছেও ঘেষতে পারছিলেন ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।