Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৭৪ যারা ঈমানের সাথে শক্তপায়ে দীড়িয়ে যায়, আল্লাহ তাদের সাহায্য করতে থাকেন এবং তাদের পক্ষে অলৌকিক ঘটনা ঘটতে থাকে ৷ রোমসাম্রাজ্যের রাজপ্রাসাদের যে-পরিস্থিতি তৈরি হয়ে গেল, মুজাহিদদের জন্য তা একটি মোজেজার চেয়ে কম ছিল না । মুসলমানদের মিশর থেকে বিতাড়িত করা যাদের দায়িত্ব, ওখানে তারা দুভাগে বিভক্ত হয়ে একে অপরের রক্তের পিপাসায় কাতর হয়ে উঠেছে। সু সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর ঘুণাক্ষরেও জানা ছিল না, বাজিস্তি য়ায় এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং সহযোগী বাহিনীর আশঙ্কা একেবারেই দূর হয়ে গেছে । পরিখা অতিক্রম করে দুর্গ আক্রমণের পরিকল্পনা তিনি আগেই তৈরি করে রেখেছিলেন বটে; কিন্তু কোনো সুযোগ পাচ্ছিলেন না। রোমানরা বাইরে মিনজানিক স্থাপন করে রেখেছিল এবং তিরন্দাজরা গাছে বসে লুকিয়ে- লুকিয়ে তির ছুড়ছিল । ইতিহাস প্রমাণ করছে, রানি মরতিনা জেনারেল থিওডোরকে আরও একটি বার্তা পাঠিয়েছিলেন । তাতে তিনি রাজমহলের পুরো পরিস্থিতি লিখেছিলেন এবং বলেছিলেন, এখানে যেকোনো সময় গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে ৷ তবে গৃহযুদ্ধ হোক বা না হোক; এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, হারকলিউনাস সিংহাসনের উত্তরাধিকার পাচ্ছে না । মরতিনা লিখেছেন, নিজের সমস্ত উপায়-উপকরণকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাও এবং মুসলমানদের ওখান থেকে তাড়িয়ে দাও । মরতিনা বোঝাতে চেয়েছিলেন, পরিস্থিতি যদি এমনই তৈরি হয়ে যায় যে, স্থলাভিষিক্তির এ লড়াইয়ে আমি ও আমর পুত্র হেরে যাই, তা হলে আমাদেরকে মিশর গিয়ে আশ্রয় নিতে হবে । আর তখন আমি মিশরের স্বাধীনতা ঘোষণা করে দিয়ে রোমসাম্রাজ্য থেকে আলাদা হয়ে যাব। তিনি থিওডোরকে জোরালো ভাষায় লিখেছেন, মিশরকে যেকোনো মূল্যে নিরাপদ রাখতে হবে | সেখান থেকে আমাদের রাজত্রে সূচনা হবে এবং ওখানে যে-বাহিনীটি আছে, সেটি আমাদের থাকবে । সম্রাট হেরাক্ল বাজিস্তিয়ায় মুকাওকিসের উপর বিশ্বাসঘাতকতার অভিযোগ আরোপ করে ঠিকই বলেছিলেন যে, মিশরে এক লাখ ফৌজ বিদ্যমান আছে, যাদের থেকে মাত্র বারো হাজার সৈনিক দ্বারা যুদ্ধ করানো হয়েছে । এত বিশাল একটি বাহিনীকে যদি বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে কাজে লাগানো হতো, তা হলে আট-দশ হাজার সৈনিকের ক্ষুদ্র এই মুসলিম বাহিনীটিকে মিশরেই পিষে ফেলতে পারত ৷ ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।