অনিঃশেষ আলো $ ১৭৩ পাদরিগণ কুস্তস্তিনের কাছে গেলেন এবং ধর্মের দোহাই দিয়ে তাকে বোঝাতে শুরু করলেন । কুস্তস্তিন বলল, আমি যদি নিশ্চিত হতাম, হারকলিউনাসকে সিংহাসনে বসালে রোমসাম্ত্রাজ্যের উপকার হবে, তা হলে আমি নিজের অধিকারের দাবি থেকে হাত গুটিয়ে নিতাম | পাদরিগণ তার উপর চাপ সৃষ্টি করতে শুরু করলেন । আর বোধহয় এক পাদরি তাকে অপমানজনক কোনো কথাও বলে ফেললেন । “আমি আপনাদের সম্মান করি'- কুস্তস্তিন বলল- “আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন । হারকলিউনাস কোন চরিত্রের এবং কতখানি জ্ঞানী তা আপনারা জানেন। কিন্তু তারপরও তাকে আপনারা সিংহাসনে বসাতে চাচ্ছেন! বিবেক-বুদ্ধি কোথায় রেখে এসেছেন? আমি জানি, আপনারা অপারগ । যে-কথাগুলো আপনারা আমাকে বলেছেন, এসব বলতে আপনারা বাধ্য । কথাগুলো মূলত আপনারা বলছেন না- বলছে রানি মরতিনার সোনার চাকা । রানি মরতিনা আপনাদের যেসব রূপসী নারীর ফাদে ফেলে রেখেছেন, আপনারা তার জাদুর ক্রিয়ায় আচ্ছন্ন হয়ে কথা বলছেন। আর কোনো কথা না বলে আপনারা এখান থেকে উঠে যান। অন্যথায় আমি আপনাদের পুরোহিতগিরি দেখে ছাড়ব । পাদরিদের বিবেক ছিল অপরাধী । কুস্তস্তিনের হুমকির পর তারা আর কোনো কথা বলতে সাহস পেলেন না । তারা উঠে চলে গেলেন । কুস্তুস্তিন এবার রাজার সুরে আদেশ জারি করলেন, সহযোগী বাহিনী প্রস্তুত করে অনতিবিলম্বে মিশর পাঠানো হোক । কিন্তু তার আদেশের কোনো কার্যকারিতা চোখে পড়ল না। শূন্যে ছোড়া তির যেমন ব্যর্থ যায়, তার রাজাদেশও তেমনি বাতাসে মিশে গেল । তার সমর্থক সেনাপতিরা তাকে জানাল, সহযোগী বাহিনী দুভাগে বিভক্ত হয়ে আছে । আমরা যদি আপনার সমর্থক অংশটিকে পাঠিয়ে দিই, তা হলে এখানে আপনার সমর্থক সৈন্যের সংখা কমে যাবে আর রানি মরতিনার সমর্থকদের সংখ্যা বেড়ে যাবে । তখন তারা সিংহাসন দখল করে হারকলিউনাসকে ক্ষমতায় বসিয়ে দেবে । এটি অনেক বড় করুণা ছিল, যেটি দ্বারা মহান আল্লাহ ইসলামের সৈনিকদের ধন্য করেছিলে । এটি বিরাট এক অভিশাপ ছিল, যেটা মহান আল্লাহ রোমানদের উপর নাধিল করেছিলেন । আল্লাহ তার ওয়াদা পূরণ করছিলেন যে, তোমরা যদি একশো মানুষ ঈমানি বলে বলীয়ান হয়ে দৃঢ় পায়ে দীড়িয়ে যাও, তা হলে এক হাজার শক্রর উপর জয়ী হবে । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।