Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৭২ পক্ষে সামনে এসে দীড়িয়ে গেছে এবং সত্যিকার অর্থেই তাবা শক্ত একটা প্লাটফর্ম তৈরি করে ফেলেছে । এমনকি তারা মিশরের পরাজয় ও মুসলিম বাহিনীর অগ্রযাত্রার বিষয়টিকে পর্যস্ত এক পাশে ঠেলে রেখে সিংহাসনের স্থলাভিষিক্তির বিষয়টিকেই অগ্রাধিকার দিতে শুরু করেছে যে, আর যা হয় হোক, কুস্তস্তিনকে সম্রাট হেরাক্ল-এর উত্তরাধিরী বানাতেই হবে ৷ স্থলাভিষিক্তির প্রশ্নে এদের অবস্থানই সঠিক ছিল । এরা ছিল বাস্তববাদী । রোমসাম্রাজ্যের হত মর্যাদা ফিরিয়ে এনে তাকে সম্প্রসারিত করা-ই ছিল এদের লক্ষ্য । সঙ্গত কারণেই এরা কুস্তস্তিনকেই একাজের যোগ্য মনে করত । বয়সের দিক থেকেও কুস্তুক্তিন পৌঢুত্বের শেষ সীমানায় পৌছে গিয়েছিল, যেখানে গিয়ে মানুষের বিবেক-বিচক্ষণতা প্রখর হয়ে যায় এবং বিগত জীবনের ভালো-মন্দ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উপকৃত হতে পারে । অপর দিকে রানি মরতিনা তার পুত্রের জন্য কয়েকজন সমর্থক কিনে রেখেছিলেন । ধনভাণ্ডার তারই হাতে ছিল এবং শাহি হেরেমে তারই আদেশ- নিষেধ কার্যকর হতো । সেই সুবাদে অবলীলায় সোনা-মানিক্য আর রূপসী মেয়েদের ব্যবহার করে তিনি জনাকয়েক সেনাপতি ও প্রশাসনিক কর্মকর্তাকে মুঠোয় নিয়ে রেখেছিলেন । এখন সময় এসেছে তাদের দায়িত্ব পালন করার । ফলে তারাও কুস্তস্তিনের সমর্থকদের বিরুদ্ধে একটা প্লাটফর্ম তৈরি করে নিল । রাষ্ট্রীয় কর্মকাণ্ড ও রাজাদেশ স্থবির হয়ে গেছে । সহযোগী বাহিনীটি আদেশের অপেক্ষায় ব্যারাকে বসে আছে। উভয় পক্ষের সেনাপতিরা আপন-আপন ইউনিটগুলোকে আলাদা করে ফেলেছে এবং পরিস্থিতি রীতিমতো গৃহযুদ্ধের রূপ পরিগ্রহ করেছে । এহেন পরিস্থিতিতে সহযোগী বাহিনীটিকে পর্যস্ত সেনাপতিরা বিভক্ত করে নিয়েছে । মিশরে বাহিনী পাঠাতে হবে একথাটি বলার মতো কোনো লোক এখন আর নেই । সমস্ত প্রশাসনে পুরোপুরি স্থবিরতা নেমে এসেছে । কোথাও কোনো কাজ নেই । রানি মরতিনার চালিয়াতি তুঙ্গে উঠে গেছে। রোমস্রাম্রাজ্যের ব্যাপারে কুস্তস্তিন পুরোপুরি নিষ্ঠ । সে মনে-প্রাণে কামনা করছে, এই বিবাদ মিটমাট হয়ে যাক । কিন্তু রানি মরতিনা দমবার মতো পাত্রী নন। জনাচারেক পাদরিকে তিনি কুস্তস্তিনের কাছে পাঠালেন । তাদের দায়িত্ব দিলেন, তোমরা গিয়ে ওকে বুঝিয়ে এই মর্মে সম্মতি নাও যে, তুমি গোটা সেনাবাহিনীর অধিনায়ক হয়ে যাও আর সিংহাসনে হারকলিউনাস বসুক । বাকি সব কিছু কুস্তত্তিন নিজের হাতে রাখুক । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।