Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ১৭১ রানি মরতিনার এই ঘোষণা শুনতেই হেরাক্ল-এর বড় পুত্র কুস্তস্তিন হাঙ্গামা বাধিয়ে দিল | বলল, বাবা বলে গেছেন, তার মৃত্যুর পর আমি তীর স্থলাভিষিক্ত হব । আরও বলল, হারকলিউনাসের বয়স কম, অনভিজ্ঞ এবং রাষ্ট্রপরিচালায় অযোগ্য । বর্তমান এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এত বড় একটি সাম্রাজ্যের বাগডোর সামলানোর যোগ্যতা ও দক্ষতা তার নেই। সেনাপ্রধান ও নগরপ্রশাসক জানতেন, এই পরিস্থিতিতে হারকলিউনাসকে সিংহাসনে বসানো ভয়ানক ভুল এবং এর জন্য কুস্তস্তিনই উপযুক্ত । কিন্ত প্রশাসনিক ও সামরিক কর্মকর্তাদের মধ্যে এ ব্যাপারে দুটি পক্ষ তৈরি হয়ে গেল । কতিপয় মরতিনার সমর্থক, কতিপয় কুস্তস্তিনের সমর্থক । এভাবে সেনাবাহিনী ও রাজমহলে এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে গেল, যার ফলে স্থলাভিষিক্তির প্রশ্নে দুটি পক্ষ পরস্পর সংঘাতে জড়িয়ে পড়ল । কুস্তত্তিন কোনো মূল্যেই সিংহাসন ছাড়বে না । রানি মরতিনাও তার দাবি থেকে এক চুল সরবেন না। ইতিহাসে একথাটিও পরিষ্কার ভাষায় লেখা আছে যে, হেরাক্ল বিপুলসংখ্যক সৈন্যের একটি তরতাজা বাহিনী গঠন করতে এবং অনতিবিলম্বে তাদের মিশর পাঠানোর নির্দেশও দিয়ে রেখেছিলেন । বাহিনী তৈরি হয়েও গিয়েছিল । কিন্তু রওনার আগেই হেরাক্ল মারা গেছেন। কুস্তস্তিন আদেশ জারি করলেন, সহযোগী বাহিনীটি মিশর পাঠানোর জন্য জাহাজ প্রস্তুত করো । রানি মরতিনা বললেন, বাহিনী যাবে যাক; কিন্তু কুস্তস্তিনকে এই বাহিনীর সঙ্গে যেতে হবে। যুক্তি দেখালেন, তার রণাঙ্গনে গিয়ে যুদ্ধপরিচালনার অভিজ্ঞতা আছে । কাজেই ও গেলে বাহিনীটিকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হবে । অন্যথায় আগেকার সেনাপতিরা এই বাহিনীটিকেও মুসলমানদের হাতে শেষ করে ফেলবে । কুস্তস্তিন জানত, এ মুহূর্তে মরতিনার মিশর নিয়ে কোনো ভাবনা নেই। তার একমাত্র চিন্তা ছেলেকে সিংহাসনে বসানো । কাজেই বাজিস্তিয়া থেকে অনুপস্থিত থাকা তার কোনোমতেই উচিত হবে না। “আদেশ-নিষেধ আমার চলবে'_ রানি মরতিনা ঘোষণা করলেন- “নাহয় আমার পুত্র হারকলিউনাসের । কুস্তস্তিন বাহিনীর কমান্ডার । সে আমার থেকে কিংবা আমার ছেলের কাছ থেকে আদেশ নেবে । তার জন্য রাজাদেশ হলো, সে সহযোগী বাহিনী নিয়ে মিশর রওনা হয়ে যাক । স্থলাভিষিক্তির সিদ্ধান্ত হয়ে গেছে । এ নিয়ে আর কথা বলে লাভ নেই ।” লড়ছে এবং সে তাদের সমর্থন ও সহযোগিত লাভ করছে। তার সমর্থক ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।