অনি£ঞশেষ আলো & ১৭০ রানি মরতিনার এই বার্তাটি হাতে পৌছামাত্র থিওডোরের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়ে গেল। তিনি তার অধীন সেনাকর্মকর্তাদের ডেকে প্রথমে আবেগময় ভাষায় বক্তৃতা করে উত্তেজিত করে তুললেন। তারপর সামরিক দৃষ্টিভঙ্গিতে তাদের কঠোর নির্দেশনা জারি করে বললেন, এটি শুধু রোমের মর্যাদার প্রশ্ন নয়- বরং এর সঙ্গে প্রতিজন রোমান নাগরিকে ব্যক্তিগত মান- মর্যাদার বিষয়টিও জড়িত । ব্যবিলনকে মুজাহিদদের হাত থেকে রক্ষা করতে থিওডোর প্রয়োজনীয় কোনো পদক্ষেপই বাদ রাখেননি । হেরাক্ল-এর মৃত্যুসংবাদ যখন ব্যবিলন পৌছল, তখন তার প্রতিক্রিয়ায় এমনটি আশা করা যুক্তিসঙ্গত ছিল যে, এই দুর্ঘটনায় সবার মনোবল ভেঙে যাবে । কিন্তু ঘিওডোর তা হতে দেননি । তিনি সমস্ত বাহিনীকে সমবেত করে এমন জ্বালাময়ী ভাষণ দিলেন যে, প্রতিজন সৈনিককে ক্ষেপিয়ে তুললেন । তিনি বললেন, পরাজয়ের দায় সবার আগে মুকাওকিসের ছিল । তারপর হেরাক্ল-এর | এখন দুজনের একজনও নেই । কাজেই পরাজয়কে জয়ে পরিণত করার দায়িত্ব এখন আমাদের কাধে | মনে রাখবে, রোমসাম্রাজ্য হেরাক্ল-এর নয়- তোমাদের । জেনারেল থিওডোরের এই বক্তৃতার হুবহু ভাষ্য ইতিহাসে পাওয়া যায় না। শুধু এটুকু পাওয়া যাচ্ছে যে, তিনি সেনাবাহিনী ও আমজনতার মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা তৈরি করে দিয়েছিলেন । এ পর্যায়ে এসে তিনি এই যুদ্ধকে ব্যক্তিগত লড়াই ভাবতে শুরু করেছিলেন । স্মাট হেরাক্ল-এর মৃত্যুর পর বাজিস্তিয়ায় কী পরিস্থিতি তৈরি হয়েছিল, নির্ভরযোগ্য এতিহাসিকদের লেখা থেকে তার বিবরণ জানা যাচ্ছে। প্রথম কথা হলো, রানি মরতিনা ডাক্তারের মাধ্যমে বিষাক্ত ওষধ সেবন করিয়ে হেরাকলকে হত্যা করেছিলেন । ডাক্তার মরতিনাকে রিপোর্ট করেছিলেন, সম্রাট দেড় থেকে দুমাস সময়ের মধ্যে মারা যাবেন | তার এই ধারণা সঠিক প্রমাণিত হয়েছে । বাজিস্তিয়ায় যে-পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খানিক এ রকম যে, যেইমাত্র পুত্র হারকলিউনাস হেরাক্ল-এর স্থলাভিষিক্ত । মৃত্যুর আগেই সম্রাট এই সিদ্ধান্ত দিয়ে গেছেন। কিন্ত সত্য ও বাস্তবতা হলো, হেরাক্ল এমন কোনো সিদ্ধান্ত গ্রহণই করেননি । এরূপ কোনো ঘোষণা-ই তিনি দিয়ে যাননি । মৃত্যুর আগে টানা তিন-চার দিন তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন । পরে একদিন সকালে রানি দেখলেন, তিনি আর নেই । রাতে কোনো একসময় অচেতন অবস্থায় কিংবা ঘুমের মধ্যে মরে গেছেন । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।