অনিঃশেষ আলো $ ১৭ ভুলে যেয়ো না, তোমাদের সম্পর্ক সরাসরি আল্লাহর সঙ্গে'- “সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) বললেন- “তোমরা আল্লাহর আদেশে আল্লাহর পথে যাচ্ছ । এটি আমাদের ঈমান । অপরদিকে আমাদের শক্ররা আমাদের পরাজিত করে প্রমাণু করতে চাচ্ছে, আমাদের ঈমান ভুল এবং এটি কোনো মানুষের মনগড়া । কাফেরদের কাছে আমাদের প্রমাণ করতে হবে, আমরা আল্লাহর দীনের অনুসারী এবং সেই দীন নিয়েই আমরা এখানে এসেছি । আল্লাহ আদেশ করেছেন, এই দীনকে যেন আমরা আল্লাহর প্রতিজন বান্দার কাছে পৌছিয়ে দেই । এটি আমাদের জন্য একটি ফরজ আমল | এই কর্তব্য পালনের জন্য আমাদেরকে সমুদ্রের বক্ষ বিদীর্ণ করতে হবে । পাহাড়ের কলিজা ছিন্ন করতে হবে । দুর্গম বন-বিয়াবানকে পদতলে পিষ্ট করতে হবে । তারপর আমর ইবনে আস (রাযি.) সকল বাস্তবতা সম্পর্কে অবহিত করলেন এবং জরুরি নির্দেশনা দিলেন । বাহিনীকে তাদের বন্টন ও বিন্যাস সম্পর্কে ধারণা দিলেন এবং ভালোভাবে বুঝিয়ে দিলেন এই বন্টন-বিন্যাস কেন করা হলো। অগ্রযাত্রার সময় বাহিনীর বন্টন ও বিন্যাস ছিল এই- সবার আগে অগ্রগামী ইউনিট | এই ইউনিটের সম্মুখে কয়েকজন মুজাহিদ স্থানীয় কৃ্ষাণ ও দিনমজুরের বেশে ছড়িয়ে-ছিটিয়ে যাচ্ছে। এরা গোয়েন্দা ও তথ্যানুসন্ধানী । কয়েকটা ইউনিট অগ্রগামী বাহিনী থেকে দূরে পিছনে অবস্থান করছে। তাদের ডানে-বায়ে উল্লেখযোগ্য ব্যবধানে এক-একটা ইউনিট পথ চলছে এবং এক-দুটা ইউনিট পিছনে আসছে । মোটকথা, বাহিনী সশস্ত্র কাফেলার আদলে যাচ্ছে না । এই বিন্যাসের তাৎপর্য কী? সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর ভালো করেই জানা ছিল, রোমান সেনাপতি তাকে এমন জায়গায় নিয়ে এসেছে, যেখানে সে অগ্রযাত্রাকালে যেকোনো সময় বাহিনীর উপর ডান ও বাম কিংবা পেছন থেকে বিপুলসংখ্যক সৈন্য দ্বারা আক্রমণ চালাতে পারে । গোয়েন্দারা তাকে আগেই অবহিত করে রেখেছিল, রোমানরা মুজাহিদদের প্রথমে সামনে টেনে এনে এবং পরে ঘেরাওয়ে নিয়ে কাবু করতে চাচ্ছে। আমর ইবনে আস (রাধি.) গতানুগতিক যুদ্ধ লড়ানোর মতো সেনাপতি ছিলেন না। তিনি দুশমনের চালাকি বুঝতেন এবং তাদের কৌশল ব্যর্থ করার বুদ্ধি ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।