Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬৯ আল্লাহ মুজাহিদদের সঙ্গে তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, তাঁদের বিজয়ে পথ খুলে দিয়েছেন। ইতিহাস এই বাস্তবতার সাক্ষ্য দিচ্ছে যে, আল্লাহ সব সময় সতকর্মপরায়ণ লোকদের সঙ্গে থাকেন। আমর ইবনে আস (রাযি.) রোমস্ম্রাট হেরাক্ল-এর মুত্যুর সংবাদ পেয়েছেন । কিন্তু তার চলে যাওয়ার পর বাজিস্তিয়ায় এখন কেমন পরিস্থিতি বিরাজ করছে, তা তিনি জানতে পারেননি । এই তথ্যটিও তার জানা ছিল না যে, রানি মরতিনা জেনারেল থিওডোরের কাছে গোপনে আলাদা বার্তা পাঠিয়েছেন এবং তারও একটা প্রতিক্রিয়া আছে । আগে এই বার্তাটি নিয়ে কথা বলি, যাতে ব্যবিলনের ভেতরকার পরিস্থিতি জানা হয়ে যায়। কোনো এঁতিহাসিকই রানি মরতিনার এই বার্তার পুরোপুরি ভাষ্য উল্লেখ করেননি । সবাই শুধু বার্তার সারাংশটুকু উল্লেখ করেছেন ৷ এই বার্তা স্পষ্ট প্রমাণ করছিল, রানি মরতিনা জেনারেল থিওডোরকে নিজের রূপ ও সম্পদের কয়েদি বানিয়ে রেখেছিলেন । থিওডোর শুধু তার গুণগ্রাহী-ই ছিলেন না, রীতিমতো ভূত্য হয়ে ছিলেন | মরতিনা তাকে লিখেছেন, সম্রাট হেরাক্ল-এর জীবনের কোনো নিশ্চয়তা নেই। তার স্বাস্থ্য দ্রুতগতিতে পড়ে যাচ্ছে এবং দিন-দিন দুর্বল-থেকে-দুর্বলতর হয়ে যাচ্ছেন এবং যেকোনো সময় ইহলোক ত্যাগ করে চলে যাবেন । তুমি তো জান, আমি আমার পুত্র হারকলিউনাসকে হেরাক্ল-এর স্থলাভিষিক্ত বানাতে এবং তাকে সিংহাসনে বসিয়ে রাজমুকুটটা তার মাথায় পরাতে চাচ্ছি। এর জন্য একটি জরুরি কাজ হলো, আরবের এই মুসলমানদের মিশর থেকে বের করে দিতে হবে । তারপর আমি বলতে পারব, সম্রাট হেরাক্ল তো পরাজয় মেনে নিয়েছিলেন; কিন্তু আমার ছেলে পরাজয়কে বিজয়ে পরিণত করেছে । খবরদার! ব্যবিলন যেন কোনো মূল্যেই মুসলমানদের হাতে না যায় । এর বিনিময়ে আমি তোমাকে কী পুরষ্কার দেব সেকথা তোমার ভালো করেই জানা আছে । এখন বলে আমি তোমাকে খাট করতে চাই না । শুধু এটুকু ইঙ্গিত দিয়ে রাখি যে, তুমি বিস্ময়ে হতবাক হয়ে যাবে । আরও একটি কথা বলে রাখি, আমার এই মনোবাসনা যদি পূরণ কর, তা হলে আমি তোমাকে রোমসামত্রাজ্যের সমগ্র বাহিনীর প্রধান বানিয়ে দেব আর মিশরে তুমি সেই পদমর্যাদায় ভূষিত হবে, যেটি মুকাওকিসের দখলে ছিল । তুমি মিশরের শাসনকর্তা হবে । কোনো-কোনো এঁতিহাসিক লিখেছেন, এই বার্তায় রানি মরতিনা কিছু রোমান্টিক কথাবার্তাও লিখেছিলেন । লিখেছিলেন, তোমার জন্য আমি বাজিস্তিয়া থেকে তিনটি অপরূপ সুন্দরী কচি মেয়ে পাঠিয়ে দেব । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।