অনিঃঠশেষ আলো $ ১৬৮ লোকেরা বুরুজে উঠে-উঠে সেই দিকটায় তাকিয়ে থাকছে, যেদিক থেকে তারা সহযোগী বাহিনী আসতে পারে বলে প্রত্যাশা করছে ।' রিটের হানি রিছিলিজি রসি । একটা নৌকা দুর্গের নদীর দিককার ফটকের দিক থেকে এল । নৌকাটা ছিল জেলেদের | ওরা নদীতে মাছ ধরতে বেরিয়ে এসেছে । আসতে-আসতে নদীর পশ্চিম তীরের কাছাকাছি চলে এল । ওখানে যে-মুজাহিদরা ছিলেন, তারা নৌকাটা দীড় করিয়ে দুর্গের তথ্য নিতে চেষ্টা করলেন । জিজ্ঞাস করলেন, দুর্গের অবস্থা কী? জেলেরা তাদের এসব সংবাদ শোনাল আর মুজাহিদরা তাদের ছেড়ে দিলেন । সিপাহসালার তখনই সব কজন সালারকে ডেকে পাঠালেন এবং সংবাদগুলো শুনিয়ে বললেন, এখন আশা রাখা যেতে পারে, রোমানদের মনোবল আরও ভেঙে যাবে । রোমান বাহিনীর সেনাপতি তার রাজার মনোতুষ্টির নিমিত্ত লড়াই করত । এখন তাদের রাজা মারা গেছেন। এর একটা বিরূপ প্রতিক্রিয়া আছে, যা অস্বীকার করা যায় না। কিন্তু তার অর্থ এই নয়'- আমর ইবনে আস বললেন- “যে, সহযোগী বাহিনী আসবেই না । মুসলমানরা ব্যবিলন অবরোধ করে রেখেছে এ সংবাদ পেয়ে হেরাক্ল কোনো বাহিনী পাঠাবেন না এ হতে পারে না। মৃত্যুর আগে তিনি মিশরে সহযোগী বাহিনী পাঠানোর আদেশ জারি করে থাকবেন এটাই স্বাভাবিক । কাজেই ব্যবিলন-জয়ের এই অভিযানে বাহিনীর মাঝে আরও উদ্দীপনা সৃষ্টি করতে হবে ।' সম্রাট হেরাক্ল-এর মৃত্যুতারিখ কোনো এঁতিহাসিক লিখেছেন, ৬৪১ ধিস্টাব্দের মার্চ মাস ! তবে নির্ভযোগ্য তথ্য হলো ৬৪১ খ্রিস্টাব্দের ১১ ফেব্রুয়ারি । হেরাক্ল রোমসাম্রাজ্যের সর্বশেষ লড়াকু ও প্রতাপশালী রাজা ছিলেন । তিনি যতদিন জীবিত ছিলেন, রোমেরও শক্তিও তত দিন নিরাপদ ছিল । ঈমানের বলে বলীয়ান আল্লাহর পথের সৈনিকরা তাকে একের-পর-এক পরাজয় দ্বারা পর্যুদস্ত করে তুলেছিলেন । কিন্তু সিপাহসালার আমর ইবনে আস ও আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) বলতেন, রোমানরা যেকোনো সময় পা জমিয়ে পালটা আক্রমণ করে বসতে পারে । এ এমন একটা সাপ, যে মরতে গিয়েও দংশন করে যায়। ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।