অনিঃশেষ আলো ৬ ১৬৭ উদ্দীপ্ত । আমর ইবনে আস লড়াই অব্যাহত রাখলেন । তার অপারগতা হলো, মুজাহিদ বাহিনীর সৈন্যসংখ্যা রোমান বাহিনীর মোকাবেলায় এবং ব্যবিলনের প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙার ক্ষেত্রে খুবই অপ্রতুল । তার মস্তিষ্ক অনেক দ্রুত কাজ করছে বটে; কিন্তু দুর্গ আক্রমণের জন্য তিনি কোনো পথ দেখতে পাচ্ছেন না। সিপাহাসালার আমর ইবনে আস (রাধি.) একটি ব্যবস্থা এ-ও করে রেখেছিলেন যে, কয়েকজন মুজাহিদকে তিনি নীলনদের কূলে এঞস্কান্দারিয়ার দিকে বেশ দূরে পাঠিয়ে দিয়েছেন । তাদের দায়িত্ব হলো, ওদিক থেকে যদি কোনো সহযোগী বাহিনী আসতে দেখে, তা হলে সাথে-সাথে সংবাদ জানাবে । তাদের মাঝে তিরন্দাজই বেশি । তাদের জন্য আদেশ ছিল, যেসব জাহাজ ও নৌকোয় করে বাহিনী আসবে, সেগুলোতে তির ছুড়বে এবং তাদের গতি মন্থর করে দেবে । সিপাহসালারের একটি আদেশ এটিও ছিল যে, বাহিনীবোঝাই যে নৌকেগুলো কুলে-কুলে আসবে, কতগুলো মশাল জ্বালিয়ে সেগুলোর পালে নিক্ষেপ করবে, যাতে পালগুলো পুড়ে যায়। কিন্তু বাহিনীর আগমনের সংবাদ যেন সিপাহসালারের কাছে তাৎক্ষণিকভাবে পৌছানো হয় । পবিত্র কুরআনে মহান আল্লাহ জিহাদকে শ্রেষ্ঠতম আমল সাব্যস্ত করেছেন এবং আল্লাহর পথের সৈনিকদের জন্য কিছু প্রতিশ্রুতি দিয়েছেন । যেমন- সূরা আনকাবুতে আল্লাহ তা“আলা বলেছেন, যারা আল্লাহর জন্য জিহাদ করে, আল্লাহ অবশ্যই তাদের জেয়ের) পথ দেখিয়ে দেন এবং আল্লাহ নেককার লোকদের সঙ্গে থাকেন। ব্যবিলন দুর্গের অবরোধে আল্লাহ তার সেই ওয়াদা পূরণ করেছেন । একদিন নীলের কূলে প্রেরিত মুজাহিদদের একজন ঘোড়া হাকিয়ে ছুটে এলেন এবং সরাসরি আমর ইবনে আস রোযি.)-এর কাছে গিয়ে দীড়ালেন । তাকে দেখেই ধারণা করা যাচ্ছিল, রোমানদের সহযোগী বাহিনী এসে পড়েছে আর তিনি তার সংবাদ নিয়ে এসেছেন । “রোমানদের সহযোগী বাহিনী আসছে নাকি?' সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) জিজ্ঞেস করলেন । না সিপাহসালার!'_ মুজাহিদ উত্তর দিলেন- “আমি অনেকগুলো সুসংবাদ নিয়ে এসেছি । একটি সংবাদ হলো, নগরীতে এমন একটা ব্যাধি ছড়িয়ে পড়েছে, যার ফলে উল্লেখযোগ্যসংখ্যক অধিবাসী আক্রান্ত হয়ে পড়েছে এবং মানুষ মারা যাচ্ছে। এই ব্যাধি নগরীতে বিদ্যমান বাহিনীটির মাঝেও বিস্তার লাভ করছে। দ্বিতীয় খবর হলো, সম্রাট হেরাক্ল মারা গেছেন । তৃতীয় খবর হলো, দূর-দূরান্ত পর্যস্ত সহযোগী বাহিনীর কোনো নাম-চিহও চোখে পড়ছে না। বাহিনীর ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।