অনিঃশেষ আলো $ ১৬৬ দুর্গবন্ধ রোমানরা যখন দেখল, মুসলমানরা পরিখা পার হয়ে পেছনে চলে গেছে, তখন তাদের সেনাপতিরা অন্য একটা কৌশল অবলম্বন করল । তারা বাহিনীকে বাইরে বের করে আনল না বটে; কিন্তু কতগুলো মিনজানিক বাইরে নিয়ে এল এবং নগরীর চার দিকে স্থাপন করল । সেইসঙ্গে তিরন্দাজদের একটি বাহিনীও বেরিয়ে এল, যারা সম্মুখে অথ্সসর হয়ে আক্রমণ করবে না বটে; তবে একস্থানে দাড়িয়ে মুজাহিদদের উপর তির নিক্ষেপ করবে । রোমানদের জন্য একটা সুযোগ ছিল যে, পরিখা ও দুর্গের মধ্যখানে অনেকগুলো ফলবাগান । ঝাড়ে-ঝাড়ে ফলগাছ চার দিক ছড়িয়ে আছে । গাছগুলো অনেক ঘন ও ঝৌপালো | রোমান তিরন্দাজ বাহিনীটি সেই গাছগুলোতে চড়ে বসল এবং মুজাহিদদের উপর তির ছুড়তে লাগল । সেইসঙ্গে মিনজানিক-নিক্ষিপ্ত পাথরও আসতে লাগল । মুসলমানদের কাছেও মিনজানিক ছিল এবং দূরে তির ছোড়ার জন্য ধনুকও । তারা পাথরের জবাব পাথর দ্বারা দিতে শুরু করলেন আর তিরের উত্তরে বৃষ্টির মতো তির ছুড়লেন। কিন্তু রোমান তিরন্দাজরা যেহেতু গাছের উপর চড়ে ছিল, তাই ঘন গাছের ডাল-পাতার ফাক ভেদ করে তাদের দেখা যাচ্ছিল না । গাছের আড়াল ও নানা সুযোগ-সুবিধার ফলে রোমানরা বেশ লাভবান হচ্ছিল । সিপাহসালার আমর ইবনে আস (োযি.) তার সৈনিকদের তিরের আক্রমণ থেকে বাচাতে তাদের আরও পেছনে সরিয়ে নিলেন। সন্ধ্যার পর যখন রাত অন্ধকার হয়ে যেত, তখন পরিষ্কার বোঝা যেত, রোমানরা পরিখায় কী যেন করছে। রাতে তিরন্দাজি থেমে যেত । কিন্তু তারপরও মুজাহিদরা সামনে এগুতেন না যে, সামান্য সন্দেহ হলেও রোমানরা তির ছোড়া শুরু করবে । রোমানরা নিজেদের এতখানি স্বাধীন ও নিরাপদ ভাবতে লাগল যে, তারা দুর্গের ফটক খুলে রেখেছে। তিরন্দাজরা' স্বাধীনভাবে বাইরে আসা-যাওয়া করছে। একটা তিরন্দাজ ইউনিট দিনভর তিরন্দাজি করছে আর সন্ধ্যা নেমে এলে তারা ফিরে যাচ্ছে। নতুন আরেকটা তরতাজা ইউনিট এসে তাদের জায়গা পূরণ করছে । সিপাহসালার আমর ইবনে আস রোষি.) সর্বত্র ঘুরে ফিরছেন এবং যুদ্ধের পরিস্থিতি অবলোকন করে নানা নির্দেশনা জারি করছেন | . প্রস্তর নিক্ষেপ ও তিরন্দাজির জবাবে প্রস্তর নিক্ষেপ আর তিরন্দাজির মধ্য দিয়েই ৬৪১ সালের জানুয়ারি মাসটা কেটে গেল এবং ফেব্রুয়ারি শুরু হয়ে গেল। মুসলিম বাহিনীর অবস্থান এখনও পরিখা থেকে খানিক বাইরে এবং রোমান বাহিনী পরিখা ও দুর্গের সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একদম নিরাপদ ও ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।