Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ১৬৫ মুজাহিদের কানে সম্রাট হেরাক্ল-এর হুমকির কথা পৌছিয়ে দেওয়া হলো এবং বলা হলো, এই হুমকির জবাব মুখের বদলে কাজের মাধ্যমে দেওয়া হবে । রোমানদের সঙ্গে মুসলমানদের সন্ধি হয়ে গিয়েছিল । কিন্তু মুসলিম বাহিনীর সেনাপতি আমর ইবনে আস রোযি.) অত্যন্ত দূরদর্শী ও বিচক্ষণ সিপাহসালার ছিলেন । তিনি আগেই তীর সালারদের বলে রেখেছিলেন, মুকাওকিস সময় নিতে এই সন্ধি করেছে এবং বলে গেছে, সম্রাট হেরাক্ল-এর কাছ থেকে এর অনুমোদন নিতে হবে । মূলত মুকাওকিস পেছন থেকে সহযোগী বাহিনী এসে পৌছার অপেক্ষায় অপেক্ষমাণ ছিলেন । আমর ইবনে আস (রাযি.) মনে-মনে ভাবলেন, সময় অনেকখানি আগেই চলে গেছে । আবার এখনও অবধি সন্ধির মঞ্ত্ুরি আসেনি ৷ এমনও হতে পারে, সন্ধির অনুমোদনের পরিবর্তে এস্কান্দারিয়া কিংবা বাজিস্তিয়া থেকে বিপুলসংখ্যক সৈন্যের একটা বাহিনীই এসে পড়বে । আর তা-ই যদি ঘটে, তবে তো আমাদের জন্য কঠিন সমস্যা তৈরি হয়ে যাবে! এই আশঙ্কার প্রেক্ষিতে সিপাহসালার তার বাহিনীর পজিশনের পরিসংখ্যান নিলেন। বাহিনী দুর্গ ও পরিখার মধ্যখানে ছিল । সিপাহসালার ধরে নিলেন, সহযোগী বাহিনী নদীপথে আসবে এবং ওদিককার ফটকে ভেতরে ঢুকে যাবে । এমনও হতে পারে, রোমানরা পরিখায় পানি ছেড়ে দেবে আর ভেতর থেকে বাহিনী বেরিয়ে এসে আক্রমণ চালাবে । যদি তা-ই হয়, তা হলে বর্তমান পজিশন থেকে পিছু হটা মুজাহিদদের পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে দীড়াবে | তখন তার পরিখা আর বিপুলসংখ্যক শক্রশ্নার মধ্যখানে এমনভাবে ফেঁসে যাবে যে, কোনো কৌশল, কোনো পজিশন বদলানো সিপাহসালারের পক্ষে সম্ভব হবে না। ভাটার টানে নীলনদের পানি কমে যাওয়ার ফলে ব্যবিলন দুর্গের তিন দিককার পরিখার পানি নদীতে ফিরে গিয়েছিল । সেই সুযোগে মুসলমানরা এই পরিখাগুলো অতিক্রম করে ওপারে চলে গিয়েছিলেন । কিন্তু সিপাহসালার আমর ইবনে আস (োযি.)-এর জানা ছিল না, পরিখায় পানি ছাড়ার কোনো ব্যবস্থা আছে, নাকি নেই । আশঙ্কা দেখা দিতে লাগল, ব্যবস্থা একটা আছে নিশ্চয় । এসব শঙ্কা ও সমস্যার চিন্তা মাথায় নিয়ে সিপাহসালার আমর ইবনে আস সতর্কতামূলক ব্যবস্থা নিলেন যে, চুক্তির মঞ্জুরি বা নামঞ্জুরির সিদ্ধান্ত আসার আগে-আগেই সমস্ত বাহিনীকে পরিখার ঝেষ্টনি থেকে বের করে নিয়ে এলেন এবং অবরোধ বহাল রাখলেন । সিপাহসালার তার সালারদের বলে রাখলেন, আমরা সময়মতো পরিখা অন্য কোনো উপায়ে পার হব । সস সং ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।