Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৩ ১৬৪ হয়েছিল। গন্তব্যে এসে পৌছল ডিসেম্বরের শেষ সপ্তাহের মাঝামাঝিতে । মুসলিম বাহিনী ব্যবিলন অবরোধ করে রেখেছিল । সেজন্য দূত সিপাহসালার আমর ইবনে আস (োধি.)কে বাইরেই পেয়ে গেল । বার্তাটি তার হাতে ধরিয়ে দিয়েই দূত নদীর দিকে চলে গেল । তাকে সেই ফটকে দুর্গে ঢুকতে হবে, যার মুখ নদীর দিকে । আমর ইবনে আস (রাযি.) বার্তাটি পড়লেন । পড়ে শেষ করেই তিনি তার সেনাপতিদের এমনভাবে ডাক দিলেন, যেন তিনি কোনো একটা শুভ সংবাদ পেয়েছেন । ডাক শুনে সেনাপতিগণ ছুটে এলেন । আমর ইবনে আস বার্তাটি পাঠ করে তাদের শোনালেন । সম্রাট হেরাকুল লিখেছেন, আমি সন্ধিচুক্তি রহিত করে দিলাম । আরও লিখেছেন, এখন তোমাদের মোকাবেলা মুকাওকিসের পরিবর্তে অন্যান্য সেনাপতিদের সাথে হবে ৷ হেরাক্ল একথাটিও লিখেছেন যে, কোনো শাসনকর্তা স্বজাতির কোনো বিশ্বাসঘাতকের সম্পাদিত চুক্তি বরণ করে নিতে পারেন না| তিনি আরও লিখেছেন, তোমাদের হাড়গোড় মিশরের মাটিতে মিশে যাওয়ার আগে-আগেই জীবন নিয়ে মিশর থেকে বেরিয়ে যাও । ব্যবিলন জয় করা তোমাদের সাধ্যে কুলোবে না । “আল্লাহর সৈনিকগণ!'_ আমর ইবনে আস (রাযি.) সালারদের পানে মুখ তুলে বললেন- “হেরাক্ল-এর এমন হুমকি আমাদের জন্য নতুন কিছু নয় । মুকাওকিস তো আমাদের এ রকম হুমকি দিতে-দিতেই একসময় সমঝোতায় আসতে বাধ্য হয়েছিল। তোমরা বোঝনি, রোমানদের কাছে হুমকি-ধমকি ছাড়া আর কিছু অবশিষ্ট নেই? ব্যবিলনের ব্যাপারটা এজন্য খানিক আলাদা যে, এই দুর্গটা খুবই মজবুত । এক দিক থেকে নীল একে সুরক্ষিত করে রেখেছে, অপর দিকগুলোতে এই পরিখাগুলো এর সুরক্ষায় বিরাট কার্যকর ভূমিকা পালন করছে। কিন্তু আমাদের মুজাহিদদের নীলও ঠেকিয়ে রাখতে পারেনি, মরুভূমিও আমাদের প্রতিহত করতে ব্যর্থ হয়েছে । ইনশাআল্লাহ তোমরা ব্যবিলনও জয় করে নেবে। আল্লাহর কসম! আমি হেরাকৃলকে তার এই হুমকির জবাব দিতে চাই ।' সালারদের সঙ্গে শলা-পরামর্শ করে সিপাহসালার আমর ইবনে আস রোঘি.) ব্যবিলন-জয়ের পরিকল্পনা ঠিক করে রেখেছিলেন । অপেক্ষা ছিল শুধু হেরাক্ল সন্ধিচুক্তিতে মঞ্জুরি দেন কি-না । আর এখন সেই বিষয়টির মীমাংসা হয়ে গেলে সিপাহসালার ব্যবিলন আক্রমণের আদেশ জারি করে দিলেন এবং বলে দিলেন, একটা মিনিট সময়ও নষ্ট করা যাবে না। সেনাপতিগণ ছুটে গিয়ে আপন-আপন ইউনিটগুলোকে সিপাহসালারের আদেশের কথা শোনালেন এবং তাদের উত্তেজিত করে তুললেন ৷ প্রতিজন ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।