Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬৩ হলে তারপর আর একটা দণ্ডও তুমি দুনিয়াতে থাকতে পারবে না । তোমাকে আমি এই গোপনীয়তার পুরস্কার দেব | লেখো ।" লোকটি বসে পড়ল আর রানি মরতিনা মিশরে রোমান বাহিনীর সেনাপতি থিওডোরের নামে বার্তা লেখাতে শুরু করলেন । সে-সময় থিওডোর মিশরের দুর্গবন্ধ নগরী ব্যবিলনে অবস্থান করছিলেন । বার্তা লেখা শেষ হলে রানি মরতিনা ডাক্তারের মতো কেরানিকেও সোনার একটা টুকরা দিলেন । কেরানি বস্তটা হাতে নিল । সহসা তার মুখের উপর বিস্ময়ের একটা ছাপ ফুটে উঠল | এত বেশি বিনিময় তার আশা ছিল না । রানি দেখলেন, সোনার টুকরাটা হাতে নিয়ে লোকটা উদ্দীপ্ত নয়নে জিনিসটার দিকে একদৃষ্টে তাকিয়েই আছে । মুখটা যেন তার খুশিতে জ্বলজ্বল করছে । বললেন, অত কী দেখছ? জিনিসটা পকেটে পুরে ফেলো । কাউকে বলো না, আমি দিয়েছি । কেরানির হঠাৎ যেন সম্থিৎ ফিরে এল । চোখ তুলে উজ্জ্বল মুখে রানির প্রতি এক পলক তাকিয়ে সোনার টুকরাটা পকেটে রেখে দিল | রোমের এই রাজপরিবারটির কাছে এত বিপুল পরিমাণ সম্পদ ছিল, যার হিসাব তাদের কাছেও ছিল না। একজন কেরানি পদমর্যাদার লোকের জন্য এক টুকরা সোনা একটা ধনভাপ্তারের সমান । কিন্তু রানি মরতিনার জন্য এতটুকু সোনা এমনই ছিল, যেন গাছের একটা শুকনা ডাল তুলে বাইরে ফেলে দিলেন। কেরানি বেরিয়ে গেলে চাকরানী ভেতরে প্রবেশ করে বলল, দূত এসে পড়েছে । মরতিনা দূতকে ভেতরে ডেকে নিলেন । “একটি বার্তা আমারও নিয়ে যাও'- মরতিনা বললেন- “তুমি তো জান, আমার বার্তা অন্য কাউকে দেখানো যায় না। মিশর পৌছে জেনারেল থিওডোরকে বার্তাটি এমন অবস্থায় দেবে যে, সেখানে তুমি আর সে ছাড়া আর কেউ থাকবে না। অন্য কেউ জানতে পারলে তার শাস্তি কী হবে তা তোমার জানা-ই আছে ।' মরতিনা দূতকেও সোনার একটা টুকরা দিলেন । দূত সঙ্গে-সঙ্গে টুকরাটা পকেটে পুরে নিল । সম্রাট হেরাক্ল-এর আলাদা আর রানি মরতিনার আলাদা বার্তা নিয়ে দূত তখনই মিশরের উদ্দেশে রওনা হয়ে গেল । কিছু রাস্তা তাকে স্থল পথে অতিক্রম করতে হবে । তারপর পালতোলা জাহাজে করে রোম-উপসাগর পাড়ি দিতে হবে। চা সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর নামে লেখা হেরাক্ল-এর এই বার্তা ৬৪০ খ্রিস্ত্রীয় সনের ডিসেম্বরের গোড়ার দিকে বাজিস্তিয়া থেকে রওনা ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।