Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬২ অনেক বিরূপ প্রভাব ফেলেছে । বিষয়টা নিয়ে চিত্তা-ই করলেন না, মুকাওকিস আসলে গাদ্দারি করলেন, নাকি বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার পরিচয় দিলেন । মুকাওকিস যা বুঝেছিলেন, তা হলো, রোমান বাহিনী এখন ইসলামি বাহিনীর সঙ্গে মোকাবেলা করার উপযোগী নয় । তাই তিনি চিস্তা করেছিলেন, মুসলমানরা গোটা মিশরের উপর আধিপত্য বিস্তার করে নেবে; তার চেয়ে বরং আমি তাদের সঙ্গে সন্ধি করে সেখানেই থামিয়ে রাখি, যে পর্যস্ত তারা এসে পড়েছে । তিনি ব্যবিলন দুর্গ রক্ষা করার ভাবনায় ছিলেন । ব্যবিলন ও নীলনদের মধ্যখানে দ্বীপাঞ্চলে অবস্থিত রাওজা দুর্গ খুবই গুরুতৃপূর্ণ ও মজবুত ছিল । মুকাওকিস এ দুটি দুর্গ ও তার আশপাশের অঞ্চলগুলো মুসলমানদের থেকে বাঁচিয়ে রাখতে চাচ্ছিলেন। সে লক্ষ্যেই তিনি আমর ইবনে আস (রাযি.)-এর সঙ্গে সন্ধি করে নিয়েছিলেন । কিন্তু হেরাক্ল তার যুক্তি-প্রমাণ শুনতেই রাজি হননি । তিনি মুকাওকিস থেকে সেই ষড়যন্ত্রের প্রতিশোধ নিয়ে নিলেন, যার অধীনে মুকাওকিস হেরাক্লকে হত্যা করার পরিকল্পনা এ্টেছিলেন। মুকাওকিসে ভাগ্যের ফয়সালা করার পর হেরাক্ল-এর শারীরিক ও মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল । এটা ছিল তার মানসিক প্রতিক্রিয়া ৷ ডাক্তার তাকে দেখে গেছেন । তারপর তিনি ডাক্তারের পাঠানো ওঁষধ সেবন করলেন । এবার তিনি কেরানিকে ডেকে পাঠালেন। কেরানি এসে হাজির হলে সিপাহসালার আমর ইবনে আস (োযি.)-এর নামে বার্তা লেখালেন ৷ তিনি মুকাওকিসের কৃত চুক্তি রহিত করে দিলেন এবং মুসলমানদের খুবই শোচনীয় পরিণতির হুমকি-ধমকি দিলেন । তার মর্ম ছিল, যেন মুসলমানরা কোনো চুক্তি ছাড়াই মিশর ছেড়ে চলে যায় । বার্তা লেখা শেষ হলে হেরাক্ল সাধারণ বার্তাবাহীর পরিবর্তে একজন কূটনীতিককে ডেকে পাঠালেন এবং বার্তটি তার হাতে দিয়ে বললেন, অতি দ্রুত ব্যবিলন পৌছে যাও এবং এই বার্তাটি মুসলিম বাহিনীর প্রধান সেনাপতির হাতে পৌছিয়ে দাও । কেরানি যখন বার্তা লিখে বাইরে বেরিয়ে এল, তখন এক চাকরানী তার কানে- কানে বলল, রানি মরতিনা তোমাকে ডাকছেন । কেরানি রানির কক্ষে চলে গেল, যেখানে বসে তিনি কেরানির অপেক্ষা করছেন । “বসো এবং আরও একটি বার্তা লেখো'- রানি মরতিনা কেরানিকে বললেন-_ 'আর শোনো; এই বার্তার ব্যাপারে কিন্তু কাউকে কিছু বলতে পারবে না। অন্যথায় যদি আমার মনে বিন্দুমাত্র সন্দেহ জাগে, তুমি কাউকে কিছু বলেছ, তা ছডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।