Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬১ “রাতটা আমি কীভাবে পার করেছি সেকথা শুনে তোমার কোনো লাভ নেই। যেকথাটা তোমার মনোযোগসহকারে শোনা দরকার, তা হলো, আমাকে পেয়ে লোকটা এতটা-ই আত্মহারা হয়ে গেল যে, তার হৃদয় থেকে এমন দু-একটা কথা বের হয়ে গেল, যার ফলে আমি সন্দেহে পড়ে গেলাম । প্রথম কথাটা হলো, তিনি এ চেষ্টায় আছেন, হারকলিউনাস যেন সম্রাট হেরাক্ল-এর স্থলাভিষিক্ত হয় । রানির ব্যাপারে তিনি এমন কিছু কথা বললেন, যার দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছিল, রানির সঙ্গে তার অন্য কোনো অকৃত্রিমতা আছে ।' “এর মধ্যে সন্দেহ করার মতো কোনো ব্যাপার নেই'- কনস্তানিস বলল- “রানি চাচ্ছেন, সম্রাট সুস্থ হয়ে যান। আর সে-কারণেই তিনি ডাক্তারকে খুশি রাখছেন । এটি মূলত সম্রাট হেরাক্ল-এরই সন্তোষ লাভের চেষ্টা । কারণ, তিনি তার পুত্রকে সম্রাটের সিংহাসনে দেখতে চাচ্ছেন ।" “তারপরও আমি সন্দিহান'_ মেরিয়া বলল- “আমার সন্দেহটা হলো, রানির অনুমোদনক্রমে ডাক্তার সম্রাটকে তুল কিংবা বিষাক্ত ওষধ প্রয়োগ করছেন, যার ফলে তার স্বাস্থ্য অতি দ্রুত পড়ে যাচ্ছে ।' “আমার মনে হয়, ডাক্তার এমন দুঃসাহস দেখাতে পারে না'_ কনস্তানিস বলল- “বিষয়টা এখনও আমরা কাউকে বলব না । অন্যথায় স্বীকার করতে হবে, কথাটা তোমার মুখ থেকে বের হয়েছে । আমি জানি, এ-সময় রোমসাম্াজ্যের উপর কর্তৃত্ব রানি মরতিনার ৷ তার কানে তোমার নামটা পৌছে গেলে তিনি তোমাকে হত্যা করিয়ে ফেলবেন । রানি যদি পুনরায় তোমাকে ডাক্তারের কাছে পাঠান, তা হলে রহস্যটা উদ্‌ঘাটনের চেষ্টা করবে । সে যদি সত্যি-সত্যিই তোমার রূপ- যৌবন দ্বারা প্রভাবিত হয়ে থাকে, তা হলে রহস্য উগড়ে দেবে । “আমি রহস্য বের করতে চাই ।' মেরিয়া বলল । দুজনই সদ্য তরুণ । রোমাঞ্ধই এ বয়সের সবচেয়ে গুরুতৃপূর্ণ বিষয় । দুজনেরই উপর এমন একটা অবস্থা বিরাজ করছিল যে, রোমাঞ্চকর এই পরিবেশে মেরিয়ার প্রকাশিত এই তথ্যটি কোনোই গুরুত্ব পেল না, যেন কথাগুলো কনস্ত ানিসের কানের সঙ্গে বাড়ি খেয়ে বাতাসে মিশে গেছে। অবশ্য এটুকু অবশ্যই হয়েছে যে, রানি মরতিনা ও ডাক্তারের মাঝে যে-গোপনীয়তা ছিল, তার উপর থেকে পরদা উঠে গেছে । চা হেরাকুল-এর স্বাস্থ্য আগেই পড়ে গিয়েছিল | তার মতে মুকাওকিস যে-গাদ্দারিটা করেছেন, তা তিনি ভুলতেই পারছেন না । এই ব্যাপারটা তার ভগ্ন স্বাস্থ্যের উপর অনিঃশেষ আলো-৩ /১১ , ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।