Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৬০ দেয়। অবশ্য যদি তোমাকে সমর হেরাক্ল কিংবা রানি মরতিনার আদেশে কারুর হাতে তুলে দেওয়া হয়, তখন আর আমার কিছু করার থাকবে না ।' কনস্তানিস পরদিনই এই আয়োজনটা করে ফেলল । হেরেমের সমস্ত নারীকে কঠিন পরিণতির হুমকি দিয়ে বলে দিল, মেরিয়াকে যদি এই গোপন কারবারে ব্যবহার করা হয়, তা হলে যে একাজে সহযোগিতা করবে, আমি তাকে বেঁচে থাকতে দেব না। এই হেরেমে কনস্তানিসের আদেশ তামিল না হয়ে পারে না। মেরিয়া ও কনস্তানিস সেই বাগানেই মিলিত হতে থাকল । তারা একজন অপরজনের মাঝে এমনভাবে একাকার হয়ে গেল যে, কোনো-কোনো সাক্ষাতে টেরই পেত না, কোন ফাঁকে রাতটা কেটে গেছে এবং পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গেছে । এ প্রেমের ক্রিয়া এই দেখা গেল যে, মেরিয়াকে এখন আর কেউ ফরমায়েশ করে না । আবার কনস্তানিসের মনও এখন অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হয় না। কনস্তানিস কুস্তস্তিনের পুত্র । সম্রাট হেরাক্ল কুস্তস্তিনকে অভিজ্ঞ সেনাপতি বানিয়ে দিয়েছিলেন । একাধিক লড়াইয়ে অংশ নিয়ে সে যুদ্ধপরিচালনায় বেশ দক্ষতা অর্জন করে নিয়েছিল । এরূপ প্রশিক্ষণ সে নিজের পুত্র কনস্তানিসকেও প্রদান করেছিল । ফলে ছেলেটা তার যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে গিয়েছিল । আবার রাষ্ত্রীয় ব্যাপার-স্যাপারও ভালোই বুঝত । এসব কারণে কনস্তানিসকে কেউ বখাটে রাজকুমারদের মধ্যে গণ্য করত না । প্রথম সাক্ষাতের মাসছয়েক পর আজও কনস্তানিস ও মেরিয়া বাগানের সেই নিঝুম কোনাটায় বসে একজন অপরজনের মাঝে হারিয়ে আছে। “আজ আমি তোমাকে একটা কথা বলব'- মেরিয়া বলল- কিস্তু আপাতত কথাটা মনে-মনেই রাখতে হবে । গত রাতটা আমার সেই ডাক্তারের কাছে কেটেছে, যিনি সম্রাট হেরাক্ল-এর চিকিৎসা করছেন । লোকটা ডাক্তার । কিন্তু তার চেয়ে নির্বোধ মানুষ বোধহয় আরেকজন নেই | আমাকে রানি মরতিনা তার কাছে যেতে আদেশ করেছিলেন । আমাকে দেখামাব্র তিনি নিজেকে হারিয়ে ফেললেন । আমি তাকে মদ পার করালাম এবং পান করাতেই থাকলাম । এই ফাকে তিনি যেসব কথাবার্তা বললেন, তার থেকে আমি অনুমান করলাম, এই লোকটার ভেতর থেকে বোধহয় আমি গুরুতুপূর্ণ তথ্য বের করতে পারব এবং তার মনস্কামনা পূরণ না করেই রাতটা কাটিয়ে দিতে পারব ।... ছডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।