চা অবশেষে একদিন সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) সহযোগী বাহিনীর অপেক্ষা বাদ দিয়েই বাহিনীকে বিলবিস-অভিমুখে অগ্রযাত্রার আদেশ দিয়ে দিলেন । বাহিনী ফজর নামাযের পর রওনা হলো । দিনটি ছিল ৬৪০ খ্রিস্টসনের ফেকুয়ারি মাসের প্রথম সপ্তাহ । তার আগের দিন আমর ইবনে আস মদিনায় আমীরুল মুমিনীনের কাছে একটি বার্তা পাঠিয়ে দিয়েছিলেন । তাতে তিনি তার বিলবিস-অভিমুখে অগ্রযাত্রার সংবাদ ও অন্যান্য খবরাখবর লিখে শেষে লিখেছেন, মদিনার সাহায্যের প্রয়োজনীয়তা এখন আগের চেয়েও অনেক বেড়ে গেছে। আমর ইবনে আস (রাযি.) একদিন আগে বাহিনীর উদ্দেশে ভাষণ দিলেন । এর আগেও তিনি একবার বন্তৃতা করেছিলেন । সেদিন তিনি বলেছিলেন ইসলাম ও ইসলামি সালতানাতের জন্য মিশর কতখনি গুরুপূর্ণ । মিশরকে তিনি নবী- রাসূলগণের ভূখণ্ড আখ্যায়িত করেছিলেন । বলেছিলেন, আমরা যেপথে মিশর জয় করতে যাচ্ছি, এটি পয়গম্বরদের পথ | এপথে হযরত ইবরাহীম (আ.) এবং পরে হযরত ইসমাঈল (আ.) গমন করেছিলেন । এপথে হযরত ঈসা ও হযরত মূসা আ.)-এরও পদধূলি পড়েছিল । আমর ইবনে আস (রাঘি.) এবার যে- ভাষণটি দিলেন, তাতে বললেন, এখন আমরা বিলবিস নামক যে-নগরীটা জয় করতে যাচ্ছি, সেটা ফরমার চেয়েও গুরুতৃপূর্ণ ও মূল্যবান এবং রোমানরা তাকে রক্ষা করতে নিঃশঙ্কচিত্তে জীবনের বাজি লাগাবে । কিন্তু আল্লাহর আদেশ হলো, যেকোনো মূল্যে আমরা একে পদানত করব । আমর ইবনে আস (রাযি.) তার বাহিনীকে আবেগময় শব্দাবলি দ্বারা উত্তেজিত করেননি এবং তাদের সবুজ বাগানও দেখাননি। না এমন কোনো ধারণা দিয়েছেন যে, রোমানরা বিলবিসকে থালায় রেখে তোমাদের সামনে পরিবেশন. করে দেবে । তিনি বাস্তবতা তুলে ধরেছেন এবং এই অভিযানে যতগুলো সমস্যার সম্দুখীন হতে হবে, সবিস্তারে তার বিবরণ প্রদান করেছেন। তিনি বললেন, সংখ্যায় আমরা অনেক কম আর শক্রর সামরিক শক্তি আমাদের চেয়ে কয়েক গুণ বেশি । আরও বললেন, আরিশ-ফরমা জয় করা আমাদের পক্ষে এজন্য সহজ হয়েছিল যে, রোমানরা আমাদের ধোকা দিয়ে আরও ভেতরে ঢোকাতে চেয়েছে । আমরা অনেকখানি ভেতরে ঢুকে পড়েছি এবং এখন আরও সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছি। ধরে নাও, বিলবিস আমাদের জন্য একটা ফাঁদ, রোমানরা যেখানে ফাসিয়ে আমাদের চিরতরে বেকার করে দিতে চাচ্ছে। ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।