অনিঃশেষ আলো $ ১৫৯ আসর-অনুষ্ঠানগুলোতে অতিথিদের মদ পরিবেশনের দায়িত্ব অর্পণ করা হলো এবং তার জন্য আমাকে প্রশিক্ষণও দেওয়া হলো । মেরিয়া নিজেকে পুরুষদের হাত থেকে রক্ষা করে চলতে চাইত । “তোমার কথাগুলো শুনে আমি অনেক খুশি হলাম মেরিয়া!'_ কনস্তানিস বলল- “আমি তোমাকে সেজন্য ডাকিনি, যা তুমি মনে করছ । আমার অন্তরে তোমার ভালবাসা তৈরি হয়ে গেছে। কিন্তু তোমাকে আমি বাধ্য করতে পারি না যে, তুমিও নিজের মধ্যে আমার ভালবাসা সৃষ্টি করে নাও । প্রেম-ভালবাসা জোর করে তৈরি করা যায় না । এর বিনিময় দেওয়াও সম্ভব নয় ।' “আমি আমার মনের কথা বলছি'- মেরিয়া বলল- “আর শুধু এজন্য বলছি যে, তোমাকে আমি সেই রাজপুত্রদের মতো একজন রাজপুত্র মনে করি, যারা হেরেমে এক ধরনের দস্যুতা করে চলছে। তুমি ভালবাসার কথা বলছ। ভালবাসা কার না প্রিয়! আমাকে আমার পিতামাতা থেকে কেড়ে কিং জোরপূর্বক খরিদ করে এনে এখানে কারারুদ্ধ করা হয়েছে। আমি তো ভালবাসার পিপাসায় ছটফট করছি। তুমি যদি আমাকে তোমার যৌনবাসনা নিবারণের জন্য ডেকে থাক, তা হলে আমি তোমার জন্য হাড়-মাংসের তৈরী একটা প্রতিমা, যে কিনা তোমার সামনে উপস্থিত । আর যদি সেই প্রেমের কথা বলে থাক, শারীরিক কামনা-বাসনার সাথে যার কোনো সম্পর্ক নেই, তা হলে আমাকে পরীক্ষা করে দেখো । আমি তোমার ভালবাসার জন্য জীবন পর্যস্ত উৎসর্গ করে দেব। এখান থেকেই দুজনের প্রেমের সূচনা । তার দীর্ঘ সময় শাহি বাগানের একটা কোনায় বসে থাকল । মেরিয়া যখন উঠে চলে যেতে লাগল, তখন কনস্তানিস তাকে কিছু অর্থ বিনিময় দিতে তার পানে হাত বাড়াল । দেখে মেরিয়া পুনরায় কনস্তানিসের মুখের উপর দৃষ্টি নিবদ্ধ করে গন্ভীর মুখে তাকিয়ে রইল । ক্ষণকালের মধ্যেই কনস্তানিস দেখল, তার দুচোখের পাতা অশ্রুতে টলমল করছে । কনস্তানিস তাকে দুবাহুতে নিয়ে বুকের সঙ্গে লাগিয়ে নিল। “ভালবাসাকে এভাবে অপমান করো না'- মেরিয়া অশ্রুভেজা চোখদুটো মুছে সমাহিত কণ্ঠে বলল- “যখনই তোমার ইশারা পাব, আমি এসে পড়ব ।" | “আর আমি একটা বিশেষ ব্যবস্থা করে দেব- কনস্তানিস আবেগে আপ্ুত হয়ে উদ্দীপ্ত গলায় বলল- “আমি হেরেমের সকল নারীকে বলে দেব, কোনো রাজকুমার যদি তোমার ফরমায়েশ করে, তা হলে যেন পরিষ্কার ভাষায় না করে ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।