অনিঃশেষ আলো $ ১৫৮ তরুণ যুবক কনস্তানিস সেই রাজকুমারদের একজন, যারা নিজেদের লজ্জা ও নৈতিকতার বন্ধন থেকে মুক্ত মনে করত, নিজের পিতার হেরেমকে নিজের জন্য বৈধ ভাবত এবং পিতার পছন্দের মেয়েদের সঙ্গে রং-তামাশা করত । হেরেমের মেয়েদের সঙ্গে ফুর্তি করতে গিয়ে মেরিয়ার উপর কনস্তানিসের চোখ পড়ে গেল এবং তার প্রেমে আটকে গেল । রাজার হেরেমে তার পুক্র-স্রাতুষ্পুত্র প্রমুখের যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু তারা হেরেমের চাকরানী ও নর্তকীদের হাত করে রাখত । এরাও তাদের থেকে উপহার-উপটৌকন লাভ করে ধন্য হতো। একজন রাজকুমার কোনো এক এসো । চাকরানীও স্বার্থের লোভে ঝুঁকিটা বরণ করে নিত । কনস্তানিসও এমন দু-একজন নারীকে হাত করে রেখেছিল । ওরা তার ফরমায়েশ ও মনোবাস্থা পূরণ করত । এবার কনস্তানিস মেরিয়াকে এক আসরে দেখে এক চাকরানীকে বলল, এই মেয়েটাকে যেভাবে হোক আমার সঙ্গে দেখা করিয়ে দাও । চাকরানী এক রাতে মেরিয়াকে বাইরে নিয়ে কনস্তানিসের হাতে তুলে দিল । কোনো রাজকুমারের ফরমায়েশে লুকিয়ে হেরেম থেকে বের হওয়া মেরিয়ার জীবনে এটিই প্রথম ঘটনা । মেরিয়া হেরেমের একটি মহামূল্যবান সম্পদ । সেজন্য কোনো চাকরানী-ই তাকে বাইরে আনতে সাহস করত না। মেরিয়ার জানা ছিল, পরদার অন্তরালে এই কারবারও চলে । কিন্তু তার মনে কখনও এমন বাসনা জাগেইনি । আজ এক প্রবীণা ও চতুর চাকরানী তাকে বলল, কুস্তস্তিনের পুত্র কনস্তানিস তোমার সাক্ষাৎ কামনা করছে । মেরিয়া প্রস্তাবটা এড়াতে চেষ্টা করল । কিন্তু চাকরানী বলল, এটা তোমার জন্য ভুল হবে । এর জন্য তোমাকে অনেক মাশুল দিতে হবে। কারণ, ছেলেটা খুবই প্রতিশোধপরায়ণ । ওর মনঙ্কামনা পূরণ না করলে ও তোমার প্রভৃত ক্ষতি করে ফেলতে পারে । অযথা এমন বিপদ টেনে আনার দরকারটা কী । অপর দিকে প্রস্তাবে হা বললে ও তোমাকে লাল করে দেবে- যা চাইবে, তা-ই পাবে। মেরিয়া রাজি হয়ে গেল । রাতে চাকরানী কোনো এক পথে তাকে বাইরে নিয়ে কনস্তানিসের হাতে তুলে দিল । দুজনের এই প্রথম সাক্ষাটা হয়েছিল ছয়-সাত মাস আগে | মেরিয়া কনস্ত ননিসকে বলেছিল, এভাবে বাইরে আসতে আমার ভয় লাগে আর এসব গোপন কায়-কারবার আমার একদম অপছন্দ । সে আরও তথ্য দিল, সম্রাট হেরাক্ল মাত্র দুরাত আমাকে তার কাছে রেখেছেন । তারপর আমাকে রাজদরবারের ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।