Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৪ ১৫৭ করে ফেলতে পারব । কিন্তু তা আমি করব না । কারণ, যে-কাজ ধীরে-ধীরে হয়, তা বেশি ভালো হয়।' এবার মেরিয়া তার বিদ্যা ও গোয়েন্দাবৃত্তির কৌশলের প্রয়োগ শুরু করে দিল। ডাক্তারের উপর নিজের হৃদয়কাড়া রূপ, রেশমকোমল চুল আর মোলায়েম গালের জাদু আচ্ছন্ন করে দিল । সেইসঙ্গে মদের পেয়ালাটা তার ঠোটের কাছে নিয়ে লাগাল । তারপর স্থলাভিষিক্তির প্রসঙ্গটা তুলে দিল । ডাক্তার যা বললেন, তাতে মেরিয়ার মনে সংশয় জাগল, যে-ব্যাধিটা স্ম্রাট হেরাক্লকে কুরে-কুরে খেয়ে ফেলছে, তাতে রানি মরতিনা ও এই ডাক্তারের হাত আছে । ডাক্তারের উপর এক তো মদের; তার উপর এই তরুণী মেয়েটার রূপের মাদকতা ছেয়ে আছে। এখন তিনি নিজের অধিকারের পুরোপুরি বাইরে অবস্থান করছেন। এমন স্পর্শকাতর কথাগুলো তিনি বলছেন সম্পূর্ণ অবচেতনভাবে । অবশ্য তার এটুকু বোধ আছে যে, হেরেমের একটা মেয়ের মাঝে এমন সাহস নেই যে, একথাগুলো সে অন্য কারও কানে ঢালবে । রাত কেটে গেল । মেরিয়া যখন চোখ খুলল, তখনও ভোরের আলো ফোটেনি। প্রকৃতি তখনও আবছা অন্ধকারে নিমজ্জিত । ডাক্তার বিছানার উপর লাশের মতো পড়ে গাধার স্বরে নাক ডাকছে । মেরিয়া শয্যা ছেড়ে সন্তর্পণে ধীরে-ধীরে উঠে দীড়াল এবং আলতোভাবে দরজা খুলে পা টিপে-টিপে বেরিয়ে গেল। তার ডিউটি পুরো হয়ে গেছে । মেরিয়া হেরেমে পৌছে গেল । কক পরবর্তী রাত । গত রাতে মেরিয়া হেরেমে ছিল না। আজও অনুপস্থিত । গত রাতে উধাও হয়েছিল রানি মরতিনার আদেশে । আজ হারিয়ে গেছে নিজের ইচ্ছায় চুপিসারে । রাজমহলের সঙ্গেই মনোরম ও মনকাড়া একটা বাগান । তারই এমন একটা জায়গায় মেরিয়া বসা, যেখানে তাকে দেখবার কারুর জো নেই । একা নয়- পাশে উপবিষ্ট এক রাজকুমার, নাম যার কনস্তানিস। কনস্তানিস হেরাক্ল-এর নাতি । মানে কুস্তুস্তিনের ছেলে । হেরাক্ল কুস্তৃত্তিনকে বেশি আদর করতেন বলে তার পুত্র কনস্তানিসের প্রতিও ছিল তার অপার মমতা । কুস্তস্তিন এখন মধ্য বয়সের পৌট আর তার এই ছেলের বয়স তেইশ- চবিবশ । ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।