Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৫৬ মদের ক্রিয়ায় বললেন- “আজ তিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন । এই হেরেমটা সম্রাট হেরাক্ল-এর বটে; কিন্তু আসলে এটি আমার অস্তঃপুর ।' মেরিয়ার উপর ডাক্তারের প্রভাব বসেছিল, নাকি বসেনি, সেই প্রসঙ্গ আলাদা । কিন্তু মেরিয়ার জন্য এটি একটি নতুন তথ্য যে, রানি মরতিনা ডাক্তারের কাছে আসেন । ব্যাপারটা মেরিয়াকে ভাবিয়ে তুলল । মেরিয়ার মনে সন্দেহ জাগল, হয়তবা ডাক্তার নিজের কৃতিত্ব ফলাতে মিথ্যা বলছেন । মেরিয়ার মধ্যকার গোয়েন্দাবৃত্তিটা জেগে উঠল এবং আসল ব্যাপারটা খুঁজে বের করার প্রয়োজনীয়তা অনুভব করতে লাগল । এবার মেরিয়ার দৃষ্টিভঙ্গি এমন আবেগময় ও উত্তেজনাকর হয়ে উঠল যে, ডাক্তারের বিবেক-বুদ্ধি যেটুকু অবশিষ্ট ছিল, সেটুকুও মেরিয়ার কজায় চলে গেল। সিংহাসনের স্থলাভিষিক্তির ব্যাপারে রাজমহলে যে-ছন্ব চলছিল, তার কিছু হাওয়া-বাতাস বাইরের কিছু লোকেরও কানেও ঢুকে গিয়েছিল । প্রাসাদের ভেতরের তো নিম-থেকে-নিম্নতম কর্মচারীরও জানা ছিল, রানি মরতিনা তার পুত্র হারকলিউনাসকে হেরাক্ল-এর স্থলাভিষিক্ত বানানোর চেষ্টায় লেগে আছেন; কিন্ত হেরাক্ল তাতে রাজী নন; তার স্থলে তিনি বড় পুত্র কুস্তস্তিনকে সিংহাসনে বসাতে চাচ্ছেন । মেরিয়ার তো এসব চক্কর পুরোপুরিই জানা । সে দেখল, রানি মরতিনা প্রসঙ্গে ডাক্তার অকৃত্রিম বন্ধত্বসূলভ কথা বলছেন। এবার সে ভাবল, আমাকে জানতে হবে, সিংহাসনের ভাবী অধিকারী কে হবে- হারকলিউনাস, নাকি কুস্তস্তিন। মেরিয়া বিষয়টি আলোচনায় নিয়ে এল । “আপনার তো নিশ্চয় জানা থাকবে'- মেরিয়া বলল- “আপনি এত দামি মানুষ! এত মর্যাদা আপনার! রানি মরতিনার সঙ্গে আপনার এমন অন্তরঙ্গ সম্পর্ক! এসব আমার আগে জানা ছিল না । আচ্ছা, সম্রাট হেরাক্ল-এর স্থলাভিষিক্ত কে হচ্ছে? আপনি কী জানেন?' “আমি যাকে চাইব'- ডাক্তার কম্পিত কণ্ঠে উত্তর দিলেন- “মরতিনা ছেলে ব্যতীত এই সিংহাসনে আর কেউ বসতে পারে না ।" “মহারাজের সিদ্ধান্ত যদি অন্য কিছু হয়, তা হলে? “মহারাজ! সম্রাট হেরাক্ল!'_ ডাক্তার তাচ্ছিল্যের সুরে বললেন- এই শাহেনশাহর জীবন আমার মুঠে । চাইলে কালই আমি সেটি তার দেহ থেকে বের ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।