অনিঃশেষ আলো $ ১৫৫ হয়েছিলেন । কথা একেবারে পরিষ্কার ছিল । হেরাক্ল-এর জীবনের আর মাত্র দেড়-দুমাস সময় বাকি | “তোমার নাম? ডাক্তার জিজ্ঞাসা করলেন । “মেরিয়াকস'- মেয়েটা উত্তর দিল- “আমাকে মেরিও ডাকতে পারেন, আবার মেরিয়াও |” শাহি হেরেমে অতিশয় রূপসী ও সদ্য তরুণী মেয়েরা ছিল । তাদের থেকে দু চারজন ডাক্তারের কাছে এসেছিলও । কিন্তু এই মেয়েটার মতো সুন্দরী তিনি কাউকে দেখেননি । নেশার মতো কী একটা বস্তু ডাক্তারকে আচ্ছন্ন করে তুলতে লাগল । বুদ্ধি-বিবেক যেন তার সব এই মেয়েটার রূপের বানে ভেসে যেতে শুরু করল । তিনি, মাতাল-মাতাল কণ্ঠে বললেন, তোমার মাথা থেকে পা পর্যস্ত পুরোটা শরীরই এমন নেশাকর যে, এর উপস্থিতিতে রোমের সবেত্তিম মদও অকার্যকর মনে হচ্ছে । “মদ তো আমি আপনাকে নিজের হাতে পান করাব'- মেরিয়া আবেগময় কণ্ঠে বলল- “আমাকে যে-ই পান করে, সে-ই মেঘের শাদা-শাদা টুকরোয় উড়তে শুরু করে ।' রানি মরতিনা এই মেয়েটাকে তার কক্ষে ডেকে নিয়ে বিশেষভাবে বলেছিলেন, আমি তোমাকে পাঠাতাম না । কিন্তু ডাক্তারকে খুশি করা আমার বড় বেশি প্রয়োজন । কাজেই তুমি যাও এবং লোকটাকে মুঠোও নিয়ে নাও । মরতিনা তার কারণ বলেছিলেন, রোমসম্রাট হেরাক্ল অসুস্থ আর এই ডাক্তার তার চিকিৎসা করছেন । মেয়েটা বুঝে ফেলল, এই ডাক্তারকে আকাশে তুলে দিতে হবে । ডাক্তারের কক্ষে প্রবেশ করেই মেরিয়া ধরে ফেলল, এই ডাক্তারটা মানসিকভাবে দুর্বল ও টিলা প্রকৃতির মানুষ । মেরিয়া প্রশিক্ষণ অনুযায়ী ডাক্তারের সঙ্গে এমন- এমন আচরণ ও কথাবার্তা শুরু করল যে, ডাক্তার বোকার মতো কাজ করতে লাগলেন । মেরিয়া তাকে মদ পান করাতে শুরু করল এবং পান করিয়ে চলল । তারপর মনে হলো, খেলাটা ডাক্তার মেরিনার সঙ্গে খেলছেন না- মেরিনাই বরং ডাক্তারকে নিয়ে খেলা করছে। ডাক্তার খাপছাড়া ও অপ্রাসঙ্গিক কথাবার্তা শুরু করলেন । তিনি রানি মরতিনার প্রসঙ্গ তুলে দিলেন । এমনও পর্যস্ত বললেন, আমি চাইলে রানিকে ডেকে এনে সারা রাত আমার এই কক্ষে রাখতে পারি । “রানি মরতিনা যখন আমার কাছে থাকেন, তখন তিনি রানি থাকেন না- শুধু মরতিনা হয়ে যান'- ডাক্তার মেরিয়ার উপর নিজের প্রভাব বিস্তারের লক্ষ্যে এবং ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।