অনিঃশেষ আলো $ ১৫৪ কোনো সন্দেহও জাগেনি যে, সম্রাট হেরাক্লকে ওঁষধের সঙ্গে এমন একটা বিষ প্রয়োগ করা হচ্ছে, যা কিনা তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে । সম্রাট হেরাক্ল অতি দ্রন্ততার সঙ্গে শুকিয়ে যাচ্ছিলেন এবং সক্ষমতা হারিয়ে ফেলছিলেন। রানি মরতিনা স্মাট হেরাক্লকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেশ আগে তখন, যখন তিনি পুরোপুরি বুঝে ফেলেছিলেন, হেরাক্ল তার অপর পুত্র কুস্তত্তি নকেই নিজের উত্তরসূরী বানাবেন । মরতিনার গর্ভজাত পুত্র হারকলিউনাসের সঙ্গে তো হেরাক্ল কোনোদিন কথা পর্যস্ত বলেননি । চা সেরাতেই ডাক্তারের সেই খাস কামরায় একটা তরুণী মেয়ে প্রবেশ করল, যেখানে ডাক্তারের পরিবারের কোনো সদস্যেরও প্রবেশাধিকার ছিল না । কখনও কেউ ঢুকে পড়তও যদি আর ডাক্তারকে কোনো ভিন নারীর সাথে মদ পান করতে কিংবা রং-তামাশা করতে দেখেও ফেলত, তাতে কোনো সমস্যার কিছু ছিল না। এই আনন্দ-বিলাস, এই রঙিন তামাশা রোমান সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল | সেই সমাজে এসব কোনো পাপ ছিল না । এই ডাক্তারকে তো তার পরিবারের কোনো সদস্য এ কারণেও বাধা দিতে পারত না যে, তিনি রানি মরতিনার সুদৃষ্টিধন্য মানুষ । রানিকে খুশি করে তার কাছ থেকে মহামূল্যবান পুরস্কার ও উপটৌকন এনে-এনে পরিবারের লোকদের দিচ্ছেন । কাজেই এমন মানুষটা কী করছেন, তার খাস কামরায় কে আসছে, রাত কাটাচ্ছে এসব দেখার গরজ কারুর থাকার দরকার নেই | এই মেয়েটাও পুরস্কারস্বরূপই ডাক্তারের কাছে এসেছে এবং এটি তার একান্ত ব্যক্তিগত পারিতোষিক । এমন রূপসী ও চিত্তহারী পুরস্কার মরতিনা ডাক্তারকে আগেও পাঠিয়েছেন । কিন্তু আজ তিনি রানিকে বলে এসেছেন, তার একটা আধফোটা কলি চাই । ডাক্তার থাকলেন । মেয়েটা সত্যিকার অর্থেই একটা আধফোটা কলি । হেরাক্ল-এর হেরেমের মেয়ে । এমন মেয়েরা সাধারণত মদ পরিবেশনের দায়িত্ব পালন করে । রাজদরবারের আসরগুলোতে এরা অর্ধনগ্ন পোশাকে মদ পরিবেশন করে । এর জন্য এদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় । মানে এরা প্রশিক্ষণপ্রাপ্তা সাকি । আজ রাত মরতিনা ডাক্তারকে খুশি করতে এমনই একটা মেয়ে পাঠিয়ে দিলেন । অথচ, এদের এভাবে ব্যবহার করার কোনো নিয়ম নেই । ডাক্তার মরতিনাকে বলেছিলেন, দেড়-দুমাস পর তার পুত্র হারকলিউনাসকে হেরাক্ল-এর সিংহাসনে উপবিষ্ট দেখা যাবে । শুনে মরতিনা খুবই খুশি ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।