অনিঃশেষ আলো $ ১৫২ “মহারাজ!” ডাক্তার বললেন- “আপনি বেঁচে আছেন বলেই রোমসাম্রাজ্য টিকে আছে । জয়-পরাজয় মানুষের নিত্যসঙ্গী । আপনি আমার চেয়ে হাজারো গুণ বেশি জ্ঞানী, বিচক্ষণ ও দূরদর্শী । আমি আপনাকে কী বোঝাব! কিন্ত্র যদি এভাবে হাত-পা ছেড়ে দেন, তা হলে পরাজয় আপনার ভাগ্যলিপি হয়ে যাবে । আপনি মনে সাহস ফিরিয়ে আনুন; তা হলে এই সিংহাসনে বসে-বসেই এই সাময়িক পরাজয়কে বিজয়ে বদলে দিতে পারবেন । আমি জ্যোতিষীও বটে । আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি, যতটুকু অঞ্চল রোমসামত্রাজ্য থেকে ছুটে গেছে, তার চেয়ে বেশি এলাকা আপনার হাতে ফিরে আসবে । সম্মানিতা রানি আপনার এই শোচনীয় অবস্থা দেখে নিরালায় বসে কীদেন । আমি তাকেও নিশ্চয়তা দিচ্ছি, রোমসাম্রা্য আর খসবে না। এখন থেকে তার পুনঃসম্প্রসারণ শুরু হয়ে যাবে ।' “কথা কম বলো'- মরতিনা খানিক রাগের সাথে ডাক্তারকে বললেন- “তুমি যদি এর চিকিৎসা করতে না পার, তা হলে পরিষ্কার করে বলে দাও । এর জন্য আমরা তোমাকে কোনো শাস্তি দেব না। দেখো, মহারাজের অবস্থা কী হয়ে গেছে! ইনি চলে গেলে আমিও থাকব না । আজ আমি তোমার কাছে স্পষ্ট জবাব চাই ।' “আমি বিচলিত হওয়ার মতো মানুষ ছিলাম না'_ হেরাক্ল বললেন- “যদি আমি এতটা দুর্বল স্বভাবের মানুষ হতাম, তা হলে রোমসম্রাটের সিংহাসন উলটে দিয়ে রোমসাম্রাজ্যকে এতখানি সম্প্রসারিত করতে পারতাম না। কিন্তু একটা দুঃখ: আমার মনের উপর রেখাপাত করে বসেছে ব্যথাটা হলো, রোমানদের মাঝেও গাদ্দার আছে । যাহোক, তারপরও তুমি আমাকে ভালো করে দেখো; আমি অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছি কিনা ।' “যা দেখার আমি দেখে ফেলেছি স্ম্রাট!'_ ডাক্তার বললেন- “আজ আমি অযুধ পালটে দিচ্ছি । “আমি তোমাকে পুরোপুরি সুযোগ দিচ্ছি'_ হেরাক্ল বললেন- “যাও; এক্ষুনি অধুধ পাঠিয়ে দাও ।" ডাক্তার তখনই উঠে দীড়ালেন এবং স্ম্রাট হেরাক্লকে রোমীয় রীতিতে কুর্নিশ জানিয়ে উলটোপায়ে দরজা পর্যস্ত গেলেন। তারপর মোড় ঘুরিয়ে বেরিয়ে গেলেন । অধুধ আনতে আমি ডাক্তারের সঙ্গে একজন লোক পাঠিয়ে দিচ্ছি বলে রানি মরতিনাও কক্ষ ত্যাগ করলেন । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।