অনিঃশেষ আলো $ ১৫১ “তা হলে আমার জন্য আদেশ কী?' ডাক্তার জিজ্ঞেস করলেন । “তুমি তোমার কাজ চালিয়ে যাও'- মরতিনা বললেন- “এখন এই একটি-ই প্রতিকার অবশিষ্ট আছে । আমি কেমন যেন দেখতে পাচ্ছি, লোকটা তার মরার আগেই কুস্তস্তিনকে সিংহাসনে বসিয়ে দেবে । আজ দেখে এসে আমাকে জানাও, আর কত দিন বাচবে । আমার আর ত্র সইছে না ।' “সম্মানিতা রানি।'- ডাক্তার বললেন- “একটি কথা আমি শুরু থেকেই বলে আসছি । আজও সেই কথাটি-ই বলব । আপনার লক্ষ্য আমি দু-চারটা মুহূর্তেই পূর্ণ করে দিতে পারি । কিন্তু তা করতে গেলে আমি ধরা পড়ে যাব । আমার সঙ্গে আপনিও পাকড়াও হবেন । কাজটা ধীরে-ধীরে হতে দিন। আপনি কি তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না? কাজ হচ্ছে; কিন্তু কারও মনে কোনো সন্দেহ নেই। আমি ভালো-ভালো জ্ঞানী লোকদের মুখে শুনেছি, একের-পর-এক পরাজয় হেরাক্লকে কুরে-কুরে খেয়ে ফেলছে । কোথাও থেকে অনেক বিজ্ঞ ডাক্তার নিয়ে আসুন । তিনিও ধরতে পারবেন না, হেরাক্লকে পরাজয়ের গ্লানি নয়- অন্য কিছুতে খাচ্ছে। প্রত্যেক ডাক্তারই বলবেন, ক্ষমতা হারানোর বেদনা- ই সম্রাট হেরাক্ল-এর স্বাস্থ্যের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলছে । “ওঠো; দেরি হয়ে যাচ্ছে'- রানি মরতিনা বললেন- “আবার বলে না বসেন, ডাক্তার আসতে বিলম্ব হয়ে গেল কেন? ডাক্তার মধ্যবয়সী পুরুষ । মুখের গঠন, দৈহিক আকার ও ভাবভঙ্গিতে একজন বিজ্ঞ ও বিচক্ষণ চিকিৎসক মনে হচ্ছে । মরতিনা তার তিন-চার বছরের বড় হবে । কিন্ত চোখের দেখায় মনে হয় ছোট । ডাক্তার উঠে দীড়ালেন ৷ মরতিনার একটা বাহু ধরে তাকে নিজের দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরে উভয় বাহুর বন্ধনে আটকে ফেললেন । মরতিনা একটুও প্রতিবাদ না করে নিজেকে তার হাতে সপে দিলেন । মুখে শুধু বললেন, কাজটা করে ফেলো । আগে মরতিনা হেরাক্ল-এর কক্ষে প্রবেশ করলেন। তার পেছনে-পেছনে ডাক্তারও ঢুকলেন । ডাক্তার সম্রাট হেরাক্ল-এর সামনে গিয়ে প্রথমে মাথাটা নত করে সোজা হয়ে দীড়িয়ে ডান বাহুটা সামনের দিকে এগিয়ে দিয়ে রোমান কায়দায় হেরাক্লকে সালাম করলেন । তারপর দ্রন্ত এগিয়ে গেলেন এবং হেরাক্ল-এর শিরায় হাত রাখলেন । শিরা ছেড়ে দিয়ে নিজের উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি ছারা দু-চোখের পাতাদুটো উপরে তুললেন এবং গভীর চোখে নিরীক্ষা করে হেরাকৃল-এর চোখের মধ্যে উকি দিয়ে দেখলেন । এভাবে রোগী দেখে সরে এসে পাশের একটা চেয়ারে বসে পড়লেন । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।