Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৫০ হেরাক্ল, তিনি এখন হাজারকয়েক মুসলমানের ক্ষুদ্র একটি বাহিনীর সামনে অসহায় ও অক্ষম হয়ে পড়েছেন । এই অল্প কজন মুজাহিদ তাকে শাম থেকে বিতাড়িত করেছিলেন । এখন মিশরও তার হাত থেকে কেড়ে নিয়ে যাচ্ছেন । হেরাক্ল বাজিস্তিয়ায় আক্ষেপ ও হতাশার একটা কাঠপুত্ুলি হয়ে বসে আছেন। সাধারণত মানুষ এটাই মনে করে থাকবে যে, রোমসাম্রাজ্যের পতনের বেদনা-ই যেরূপ নির্মম ও হিংস্র উপায়ে কিবতিদের হত্যা করেছেন, তার শাস্তি তিনি দুনিয়াতেই পেয়ে যাচ্ছেন । বিজ্ঞজনেরা বলেন, উত্থান ও পতন মুদ্বার এপিঠ আর ওপিঠ। সূর্য যেমন এক দিগন্ত থেকে উদিত হয়ে আরেক দিগন্তে অস্ত যায় আর পেছনে রেখে যায় একটা অন্ধকার রাত, এ-ও তেমনি । কিন্তু ইতিহাসের কাহিনী । রানি মরতিনা ডাক্তার আনতে লোক পাঠিয়ে দিয়েছেন । ডাক্তার সব সময় শাহী নির্দেশের অপেক্ষায় অপেক্ষমাণ থাকেন । রানির আদেশ পৌছতেই তিনি ছুটে এলেন। কিন্তু মরতিনা তাকে সরাসরি হেরাক্ল-এর কক্ষে নিয়ে যাওয়ার পরবর্তে নিজের কামরায় নিয়ে গেলেন । এই ডাক্তার এবং আরও যারা প্রাসাদে বিভিন্ন কাজে নিয়োজিত, সবাই রাজপরিবারের ভূত্য হয়ে দায়িত্ব পালন করত । তারা ইঙ্গিতের অপেক্ষায় অপেক্ষমাণ থাকত । রাজা, রানি, কোনো রাজকুমার কিংবা রাজকুমারীর ডাক পাওয়ার সঙ্গে-সঙ্গে লেজ তুলে ছুটে যেত এবং তাদের আদেশ পালন করে গর্ব বোধ করত | এই ডাক্তারের ধরনও ঠিক একই রকম । কিন্তু যেইমাত্র তিনি কক্ষে প্রবেশ করলেন, অমনি ধারা একদম পালটে গেল । মনে হচ্ছিল, এই লোকটা রানি মরতিনার ঘনিষ্টতম কোনো আত্মীয় কিংবা অকৃত্রিম কোনো বন্ধু । “অবস্থা কী?'- রানি মরতিনার বলা ছাড়াই বসে ডাক্তার জিজ্ঞেস করলেন- “দেমাগ কি ঠিকানায় এসেছে, নাকি এখনও আসেনি? “না'- মরতিনা উত্তর দিলেন- “যেমনটা তেমনই আছে । এই একটু আগে আমি একটা সুযোগ পেয়ে বললাম, হারকলিউনাসকে মিশর পাঠিয়ে দিন । ওখানে সে আপনার সেনাপতিদের গতিবিধির উপর চোখ রাখবে; গাদ্দারির আশঙ্কা দূর হয়ে নাহয় কুস্তস্তিনকে পাঠাবেন । বলে দিলেন, হারকলিউনাস নাকি এ কাজের যোগ্য নয়।' ছডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।