Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৫ করে দিলেন । প্রতিজন সেনাপতির অধীনে এক হাজার করে মুজাহিদ । তাদের একজন হযরত যুবাইর ইবনুল আওয়াম (রাযি.), একজন উবাদা ইবনে সামিত (রাষি.), একজন হযরত মিকদাদ ইবনে আসওয়াদ সুলামি এবং অপরজন হযরত খারিজা ইবনে হুযাফা (রাযি.)। এই চারজনের সেনাপতিত্ের দায়িত্ব অর্পণ করলেন হযরত যুবাইর ইবনুল আওয়াম (রোযি.)-এর উপর | মদিনার এই সহযোগী বাহিনীর সংখ্যার ব্যাপারে ইতিহাসে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেছে । কোনো-কোনো এঁতিহাসিক লিখেছেন, সংখ্যাটা ছিল বারো হাজার । নির্ভরযোগ্য ও সতর্ক ইতিহাসবিদগণ- যাদের মাঝে বাটলারও একজন- সঠিক তথ্যটি লিপিবদ্ধ করেছেন এবং এই ভুল বোঝাবুঝিরু রহস্য বর্ণনা করেছেন । সমস্যাটা তৈরি হয়েছে আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)-এ কয়েকটা শব্দ থেকে ৷ সহযোগী বাহিনীর সঙ্গে তিনি লিখিত যে-বার্তাটি আমর ইবনে আস (রাযি.)-এর কাছে পাঠিয়েছিলেন, তার ভাষ্য ছিল নিম্নরূপ : “তোমার জন্য আমি চার হাজার মুজাহিদ পাঠিয়েছি। প্রতি এক হাজার মুজাদিদের জন্য একজন করে সালার নিযুক্ত করে দিয়েছি । এরা সবাই সুদক্ষ সৈনিক ও সুনিপুণ সেনানায়ক । আর চেতনায় এতই সমৃদ্ধ যে, মনে করো, এক- একজন এক-এক হাজার মুজাহিদের সমান । তুমি ধরে নিতে পার, আমি তোমার জন্য বারো হাজার নিবেদিতপ্রাণ মুজাহিদ পাঠিয়েছি । আমার শতভাগ আশা আছে, শক্রর সংখ্যা যতই বেশি হোক বারো হাজার জানবাজ মুজাহিদ পরাজিত হতে পারে না।' এই লেখা থেকেই কিছু-কিছু এতিহাসিক বুঝে বসেছেন, মিশরের জন্য মদিনা থেকে প্রেরিত সহযোগী বাহিনীটির সংখ্যা বারো হাজার ছিল। কিন্তু প্রকৃত সংখ্যাটা ছিল চার হাজার | এই বাহিনী কতদিনে আমর ইবনে আস (রাযি.)-এর কাছে গিয়ে পৌছেছিল ইতিহাসে এমন কোনো তথ্য পাওয়া যায় না। একজন দ্রুতগামী দূত যে-গতিতে পথ অতিক্রম করতে পারে, একটি বাহিনীর পক্ষে সেই গতিতে পথ চলা সম্ভব নয় । ফজর নামাযের পর এই বাহিনী মদিনা থেকে রওনা হলে আমীরুল যুমিনীন হযরত ওমর, হযরত ওছমান ইবনে আফফান, হযরত আলী ও প্রায় সমস্ত শীর্ষস্থানীয় সাহাবা তার সঙ্গে অনেক দূর পর্যন্ত গিয়েছিলেন। তারপর একজায়গায় দীড়িয়ে মুজাহিদদের আল-বিদা জানিয়েছিলেন । সবাই হাত তুলে মহান আললাহব দরবারে দু“আ করলেন । মহিলারা মদিনার প্রাচীরের উপর উঠে বাহিনীকে বিদায় জানাল এবং সাফল্যের জন্য দু'আ করল । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।