অনিঃশেষ আলো $ ১৪৯ হারকলিউনাস থেকে অনেকখানি বড় । হেরাক্ল কুস্তস্তিনকে নিজের স্থলাভিষিক্ত বানাতে চাচ্ছিলেন । এবার তিনি লক্ষ্য করলেন, রানি মরতিনা তার এই সিদ্ধান্তে র জন্য তাকে বাহবা দিচ্ছেন যে, তিনি মুকাওকিসকে হাতকড়া ও পদবেড়ি পরিয়ে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন । হেরাক্ল-এর স্বাস্্ের ব্যাপারেও তার মাঝে বেশ অস্থিরতা বিরাজ করছে। কিন্তু হেরাক্ল ভালো করেই জানতেন, এ স্নেফ লোকদেখানো সমবেদনা । মরতিনা বলেছিলেন, আপনি আমার পুত্রকে মিশর পাঠিয়ে দিন। উত্তরে হেরাক্ল বলেছিলেন, আমি কুন্তত্তিনকে পাঠাতে চাচ্ছিলাম; কিন্তু আমার নিজের স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় আনলে সাহস করতে পারি না। হেরাক্ল বুঝে ফেলেছিলেন, মুকাওকিসকে দেশাস্তর করে দেওয়ার ফলে যে-পরিস্থিতি তৈরি হয়েছে, তাকে কাজে লাগিয়ে মরতিনা নিজের স্বপ্ন বাস্ত বায়ন করতে চাচ্ছে। কিন্তু হেরাক্ল কুস্তস্তিনের নাম উল্লেখ করে মরতিনার মুখটা কালো করে দিয়েছেন। মরতিনা ডাক্তার আনতে বেরিয়ে গেলেন । চা হেরাক্ল-এর স্বাস্থ্য ক্রমে এবং অতি দ্রন্ত পড়ে যেতে লাগল । তিনি বৃদ্ধ হয়ে গেছেন বটে; কিন্তু এমন নয় যে, বার্ধক্য তাকে এতখানি অক্ষম করে দেবে । বার্ধক্য শরীরকে দুর্বল করে দেয় ঠিক; কিন্তু মস্তিষ্কের কোনো ক্ষতি করতে পারে না। ভালো-মন্দ অভিজ্ঞতার সুবাদে মস্তিষ্কের কার্যক্ষমতা আরও প্রথর হয়ে ওঠে । মানুষ সুবিজ্ঞ হয়ে যায়। কিম্তু হেরকাল মানসকিভাবেও দুর্বল হয়ে গেছেন । এটাও বোধহয় একটা কারণ যে, তিনি রানি মরতিনা ও তার পুত্র হারকলিউনাসকে ভয় পেতে শুরু করেছেন । সমস্ত এঁতিহাসিক সম্রাট হেরাক্ল-এর কৃতিত্বের স্বীকৃতি প্রদান করেছেন । তাদের মাঝে মুসলমান এঁতিহাসিকও আছেন । তারা লিখেছেন, হেরাক্ল সূর্য হয়ে রোমের দিগন্ত থেকে আত্মপ্রকাশ করেছিলেন এবং রোমসাম্ত্রাজ্যকে দূর- দূরান্ত পর্যস্ত ছড়িয়ে দিয়েছিলেন । এমনকি গোটা শাম রাজ্যটিকে নিজের সাতত্রাজ্যে যুক্ত করে নিয়েছিলেন । অবশেষে তার চোখ আরবের উপর নিবদ্ধ ছিল। এই সেই হেরাক্ল, যিনি ইরানের কেসরার ভয়ানক সামরিক শক্তিকে মিশর থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন এবং পরে শাম থেকেও ইরানিদের বিতাড়িত করে তাদের সাম্রাজ্যকে ইরাক পর্যস্ত সীমাবদ্ধ করে গিয়েছিলেন । কিন্তু মর্যাদা ও রাজকীয়তার ভাস্কর হয়ে চমকাচ্ছিলেন যে হেরাক্ল, সেই মহা প্রতাপশালী রোমস্ম্রাটের দাপট এখন মিইয়ে যেতে শুরু করল । ইরানসম্রাটের দেড়-পৌনে দুলাখ সৈন্যের বাহিনীকে পা গুটিয়ে বসিয়ে দিয়েছিলেন যে ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।