অনিঃশেষ আলো $ ১৪৮ গাটছড়া বাধছে না পারে । আমার পুত্র হারকলিউনাস এ কাজটি চমৎকারভাবে আঞ্জাম দিতে পারবে ।' “ওখানে হয় আমার যাওয়া উচিত'_ হেরাক্ল বললেন- “নাহয় কুস্তস্তিনকে পাঠানো দরকার । তুমি জান, কুস্তস্তিন অভিজ্ঞ সেনাপতি । কিন্তু আমার স্বাস্থ্য এতটাই ভেঙে পড়েছে যে, না আমি যেতে পারছি, না কুস্তস্তিনকে পাঠাতে পারছি । এখানকার কর্মকাণ্ড কুস্তুস্তিনই চালাচ্ছে । আমি চাচ্ছিও এটি যে, আমার এই ছেলেটা রোমসাম্াজ্যের বাগডোর হাতে নিক ।' রানি মরতিনার চেহারায় অসন্তোষের ছাপ ফুটে উঠল । কিন্তু ব্যাপারটা তিনি সম্রাটকে বুঝতে দিলেন না । জোর করে তিনি ওষ্ঠাধরে হাসি ফুটিয়ে তুললেন । “এ কথাটি আপনি ঠিকই বলেছেন'- মরতিনা কৃত্রিম হাসি হেসে বললেন- “আপনার স্বাস্থ্যটটা খানিক বেশিই খারাপ মনে হচ্ছে! আমি ডাক্তার ডেকে আনছি । মিশরের ভাবনা আপনি মাথা থেকে নামিয়ে দিন । ওখানে থিওডোর আছে, জর্জ আছে । আপনি নিশ্চিন্ত থাকুন । মরতিনা অসাধারণ এক সুন্দরী রমণী | কিন্তু যতখানি-না সুন্দরী, তার চেয়ে বেশি ধূর্ত ও কুটিল । হেরাক্ল-এর অস্তপুরে একটার-চেয়ে-একটা অধিক রূপসী নারীর উপস্থিতি ছিল৷ কিন্তু রূপ-সৌন্দর্যকে কাজে লাগানোর, একে ব্যবহার করে স্থার্থসিদ্ধির যে-যোগ্যতা আল্লাহ মরতিনাকে দিয়েছিলেন, অপর কোনো নারীর মাঝে তা ছিল না। হেরেমের নারীরা ব্যতীত সম্রাট হেরাক্ল-এর নিয়মতান্ত্রিক স্ত্রী কতজন ছিল কোনো ইতিহাসই তার সংখ্যা জানাতে পারেনি । তাদের একজন ছিলেন মরতিনা, যার মর্যাদা ছিল সূর্যের মতো আর বাদবাকিরা থেকে হারিয়ে যেত । হেরাক্ল-এর ভালো করেই জানা ছিল, মরতিনা তার উপর আধিপত্য বিস্তার করে নিয়েছেন এবং এই কবল থেকে তাকে বের হতে হবে । এর জন্য তিনি অনবরত চেষ্টা চালিয়ে আসছিলেন । কিন্ত প্রতিটি প্রচেষ্টা-ই তার ব্যর্থতায় পর্যবসিত হচ্ছিল। এমনকি হেরাক্ল-এর অন্তরে মরতিনার ভয়ও ঢুকে গিয়েছিল । মানে স্ম্রাট হেরাক্ল রানি মরতিনাকে ভয় পেতেও শুরু করেছিলেন । এক স্পেনিশ এতিহাসিক ফার্ডানেন্ড এমনও লিখেছেন যে, মরতিনা হেরাক্ল- এর উপর জাদুর ক্রিয়া সৃষ্টি করে রেখেছিলেন । হারকলিউনাস মরতিনার পুত্র ৷ তিনি পুত্রকে হেরাক্ল-এর স্থলাভিষিক্ত বানানোর চেষ্টা করছিলেন । কুস্তস্তিন হেরাক্ল-এর আরেক স্ত্রীর গর্ভজাত । বয়সে ছ্/.911000119.0010)
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।