Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

পাচ হেরাক্ল-এর আদেশ তামিলের জন্য কোতোয়াল যখন মুকাওকিসকে হাতকড়া ও বেড়ি পরানোর জন্য বাইরে নিয়ে গেলেন, সঙ্গে-সঙ্গে রানি মরতিনা দৌড়ে সেই কক্ষটায় ঢুকে পড়লেন, যেখানে সম্রাট হেরাক্ল আদালত কিংবা দরবার বসান ৷ দেখলেন, হেরাক্ল মাথাটা নত করে বিমর্ষ মনে বসে আছেন । মুখের রংটা কেমন যেন ফিকে হয়ে গেছে। সুবেদার ও দু'জন দেহরক্ষী মূর্তির রূপ ধারণ করে সতর্ক দীড়িয়ে আছে। রানির মাথার ইঙ্গিতে তারা দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল। *শাবাশ মহারাজ!'- রানি মরতিনা তার একটা কোমল বাহু হেরাক্ল-এর কাধের উপর ছেড়ে দিয়ে এবং পরে একটা গালে চুমো খেয়ে বললেন, “আমি আশীর্বাদ করি, আপনি আজীবন বেঁচে থাকুন । বিশ্বাসঘাতককে এমনই শাস্তি পাওয়া উচিত ছিল । মৃত্যু তো কোনো শাস্তি-ই নয় । মানুষ দুনিয়ার ঝঞ্চাট থেকে মুক্তি পেয়ে যায় । এই মুকাওকিস লোকটা মিশরের রাজা বনে ছিল । এবার বেটা অপমানিত ও লাঞ্ছিত হয়ে ঘুরে বেড়াক । মানুষ তার চেহারার লেখা পড়ুক, এই লোকটা গাদ্দার ।' “মরতিনা!'- স্ম্রাট হেরাক্ল একটা শীতল দীর্ঘশ্বাস ছেড়ে বললেন- “ওকে এত কঠোর শাস্তি দিয়ে আমি খুশি হতে পারিনি । রোমের মাটি এর আগে কোনোদিন গাদ্দার জন্ম দেয়নি । “খোদার গজব পড়ুক তার উপর"'- রানি মরতিনা বললেন- “সে আপনাকে নয়- রোমসাম্রাজ্যকে ধোকা দিয়েছে । আপনি বিষপ্নতা ও আক্ষেপের এই বোঝাটা মাথা থেকে ফেলে দিন । আপনার মুখের রংই তো ফ্যাকাশে হয়ে গেছে । যদি অনুমতি দেন, তা হলে আমি হারকলিউনাসকে মিশর পাঠিয়ে দিই ।' “ওখানে গিয়ে ও কী করবে?'- হেরাক্ল ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করলেন- “আমার পরীক্ষিত সেনাপতিরা পর্যস্ত ওখানে হাঁটু গেড়ে বসে পড়েছে ।' “আমি জানি আপনি কী বলতে চাচ্ছেন'- মরতিনা বললেন- “ও লড়তেও পারবে না, লড়াতেও পারবে না । কিন্তু ও সেনাপতিদের উপর চোখ রাখবে, যাতে কেউ প্রকাশ্যে কিংবা পরদার অন্তরালে মুকাওকিসের মতো মুসলমানদের সঙ্গে ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।