Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ১৪৬ . হেরাকৃল যখন তাকে বিষ প্রয়োগ করতে আসা মেয়েটি ও তার সঙ্গী পুরুষদ্বয়কে জল্লাদের হাতে তুলে দিয়েছিলেন, তখন তার উপদেষ্টামগ্ডলি ও এক-দুজন সেনাপতিকে ডেকে ঘটনাটি শুনিয়েছিলেন এবং বলেছিলেন, এই ষড়যন্ত্রের জবাবে আমি মুকাওকিসকে হত্যা করাতে পারি । কিন্তু তা আমি করব না। তার থেকে আমি এর কড়ায়-গপ্ডায় প্রতিশোধ নেব যে, অপদস্থ করার জন্য তাকে প্রজাদের মাঝে ছেড়ে দেব। এবার হেরাক্ল সেই সুযোগটা পেয়ে গেলেন । তিনি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, সুকাওকিসের কোনো কথা, কোনো যুক্তি, কোনো প্রমাণ তিনি শুনবেন না । তিনি জানতেন, রোমের যে-বাহিনীটি মিশরে আছে, মনম্তত্ব ও মনোবলের দিক থেকে তারা যুদ্ধ করার উপযোগী নয় । কিন্ত তিনি মুকাওকিস থেকে প্রতিশোধ গ্রহণের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন । হেরাক্ল তখনই কোতোয়ালকে ডেকে পাঠালেন । আদেশ পেয়ে কোতোয়াল ছুটে এসে হাজির হলেন । হেরাক্ল নির্দেশ দিলেন, মুকাওকিসকে হাতকড়া ও বেড়ি পরাও । বাজিন্তিয়া নগরীতে ঘ্ুরিয়ে-ফিরিয়ে পরে জনতাকে এক জায়গায় সমবেত করো । ঘোষণা করে দাও, এই লোকটা গাদ্দার | এ মিশরকে মুষ্টিমেয় মুসলমানের হাতে তুলে দিয়েছে । তারপর একে রোমসাম্রাজ্য থেকে বের করে দাও । তখন শুধু হাতকড়াটা খুলে দেবে । কিন্তু পায়ের বেড়ি যথাবৎ বহাল থাকবে । হেরাক্ল-এর আদেশ পালিত হলো । মুকাওকিসকে অপদস্থ, অপমানিত করে দেশান্তর করে দেওয়া হলো । হেরাক্ল মুকাওকিস থেকে প্রতিশোধ নিয়ে নিলেন। সম্রাট হেরাক্ল সন্ষিচুক্তি রহিত করে দিলেন এবং সেই সংবাদ সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)-এর কাছে পাঠিয়ে দেওয়া হলো । আমর ইবনে আস ৬৪০ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সন্ধিচুক্তি রহিত হওয়ার খবর পান । কালবিলম্ব না করেই তিনি ব্যবিলন দুর্গ আক্রমণের পরিকল্পনা ঠিক করে ফেললেন, যেটি ৰাহ্যত অসম্ভব ছিল। ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।