Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৪৫ করা অন্তত আমাদের এই বাহিনীর পক্ষে সম্ভব নয় । সন্ধি-সমঝোতার এই চুক্তি ছাড়া আমার সামনে আর কোনো পথ ছিল না । ব্যবিলন দুর্গকে আমি তাদের থেকে বাচানোর চেষ্টা করেছি । মুসলমানরা যদি তরবারির জোরে ব্যবিলন নিয়ে যায়, তা হলে সমগ্র মিশর তাদের পায়ে লুটিয়ে পড়বে ।' “দেখো মুকাওকিস।- হেরাক্ল বললেন- “তুমি আগেও একবার আমাকে শামের পরাজয় এবং সেখান থেকে পি্ুহটার জন্য তিরস্কার করেছিলে । এখন তুমি গ্রহণ করেছ, মিশরে তাদের উপস্থিতি ও কর্তৃত্ব মেনে নিয়েছ। কিন্তু তারপরও আবারও আমাকে সেই শামের পরাজয়ের ভসনা দিচ্ছ!" সম্রাট হেরাক্ল-এর মনের সংশয়-ক্ষোভ দূর করতে, তাকে আশ্বস্ত করতে মুকাওকিস অনেক কথা বললেন । বোঝাতে চেষ্টা করলেন, আমি আপনার উপর কোনো অপবাদ আরোপ করছি না, আপনাকে আমি কোনো ভ€সনাও করছি না। আমি শুধু একটি বাস্তবতা আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু তার কোনো কথা, কোনো যুক্তিই হেরাক্ল আমলে নিচ্ছেন না। তুমি কি মনে করছ, আমি মিশর থেকে অনেক দূরে অবস্থান করছি বলে ওখানকার কোনো খবরই আমার কাছে নেই?'- হেরাক্‌ল বললেন- “এখানে বসে ওখানকার প্রতিটি মুহূর্তের সংবাদ আমি পেয়ে যাই । শামের পরিস্থিতি ভিন্ন ছিল । মিশরের অবস্থা আরেক রকম | মিশরে আমাদের এক লাখ সৈন্যের বিশাল একটি বাহিনী আছে। এই এক লাখের মধ্যে মাত্র সাড়ে বারো হাজার সৈন্য লড়াই করেছে। বুদ্ধিমত্তার সঙ্গে এ-বাহিনীটিকে পরিচালনা করা গেলে এই মুষ্টিমেয় মুসলমানকে মিশরের মরুভূমিতে পিষে ফেলা যায় কিংবা নীলনদে ডুবিয়ে মারা যায় । মিশরে আমাদের বাহিনী বড়-বড় দুর্ভেদ্য দুর্গে নিরাপদ অবস্থানে আছে। এই গুটিকতক মুসলমান এই বাহিনীর লোমও তো ছিড়তে পারার কথা ছিল না! আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মুকাওকিস! এমন কোনো একটা রহস্য আছে, যেটি তুমি আমাকে বলছ না!" মকাওকিসের মাথায়ও রাগ চড়ে গেল | তিনিও স্ম্রাটকে দু-চারটা গরম কথা শুনিয়ে দিলেন । “তুমি তোমার সবচেয়ে গুরুতর ও লজ্জাজনক অপরাধটা শুনে নাও'- হেরাক্ল বললেন- “আমাকে হত্যা করার জন্য তুমি যে-লোকগুলোকে পাঠিয়েছিলে, তারা আমার হাঁতে প্রাণ হারিয়েছে । আমি তাদের মৃত্যুদণ্ড দিয়েছি । এবার তুমি বিশ্বাসঘাতকতার অপরাধেও জড়িয়ে পড়েছ। তুমি কাপুরুষতার প্রমাণ দিয়েছ এবং মিশরকে আরবদের জন্য মুক্ত করে দিয়েছ ।" অনিঃশেষ আলো-৩ /১০ ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।