Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ১৪৪ মিশরকে মুসলমানের ঝুলিতে ভরে দিল? তুমি কি বলতে পার, জিযিয়া উসুল 'না মহারাজ!" দূত উত্তর দিল- “মিশরের গভর্নর আমাকে এমন কিছু বলেননি । শুধু বার্তাটি আপনার সমীপে পৌছিয়ে দিতে বলেছেন ।' “কোথায় সে?- হেরাক্ল জিজ্ঞাসা করলেন এবং উত্তরটাও নিজেই দিলেন- “ব্যবিলনে আছে নিশ্চয় ।' “না মহারাজ!'- দূত বলল- “তিনি এস্কান্দারিয়ায় আছেন । ওখানে বসে তিনি আপনার উত্তরের অপেক্ষা করছেন ।" “এক্ষুনি রওনা হয়ে যাও'- হেরাক্ল আদেশ দিলেন- 'পালতোলা জাহাজ প্রস্তুত পাবে । এখনই একস্কান্দারিয়া পৌছে যাও এবং মুকাওকিসকে বলো, যেন এই জাহাজে করেই আমার কাছে চলে আসে | যাও ।' নখ বস মুকাওকিস বাজিস্তিয়া গেলেন এবং হেরাক্ল-এর সঙ্গে দেখা করলেন। প্রথানুসারে মুকাওকিস যে-রাজকীয় মর্যাদা পাওয়ার কথা ছিল, হেরাকৃল এবার তাকে সেই মর্যাদা দিলেন না। যত যা কিছুই হোক মুকাওকিস বিশাল একটা রাষ্ট্রের গভর্নর তো বটে । কিন্তু হেরকাল-এর আচরণ এমন ছিল, যেন মুকাওকিস তার ক্রীতদাস । হেরাক্ল তাকে প্রথম কথাটি জিজ্ঞাসা করলেন, চুক্তির পর মুসলমানরা মিশর থেকে চলে যাবে, নাকি যাবে না? “হা'_ মুকাওকিস উদাসভাবে উত্তর দিলেন- “তারা মিশর ছেড়ে চলে যাবে ।' “আমাকে তুমি ধোকা দিচ্ছ'_ হেরাক্ল বঝাঁজালো কণ্ঠে বললেন- “চুক্তিতে পারবে এবং প্রয়োজন হলে যেকোনো মিশরির ঘরে গিয়ে অতিথিও হতে পারবে । এতেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে, মুসলমানরা যাবে না ।' তারপর হেরাক্ল মুকাওকিসকে নানা প্রশ্নবাণে জর্জরিত করে ফেললেন এবং বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা জানতে চাইলেন যে, মুকাওকিস দিক-দিশা হারিয়ে ফেললেন । অগত্যা তিনি ভাবতে বাধ্য হলেন, লুকোচুরি না করে সম্রাটকে সব কথা খুলেই বলে দিই । “মাননীয় সম্রাট!'- মুকাওকিস বললেন- “আপনি সেই আরবদের বীরত্ব, সাহসিকতা ও প্রাণোহসর্ের প্রত্যয় সম্পর্কে অনবহিত হন। আপনি নিজেও তাদের মোকাবেলা অবতীর্ণ হয়েছেন এবং তার ফলাফলও দেখেছেন । আশা করি, আপনি আমার সঙ্গে সহমত পোষণ করবেন যে, মুসলমানদের পরাজিত ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।