অনিঃশেষ আলো ৬ ১৪৩ মিশরিরা যেখান থেকে খুশি মালপত্র আমদানি করতে পারবে, যেখানে মন চায় রপ্তানিও করতে পারবে । মুকাওকিস এই চুক্তিপত্রে সিল-স্বাক্ষর করে দিলেন । কিন্তু মৌখিকভাবে বললেন, সম্রাট হেরাক্ল-এর কাছ থেকে এর মঞ্ত্ুরি আনতে হবে | ততক্ষণ পর্যস্ত উভয় বাহিনী যারা যেখানে আছে, সেখানেই থাকবে । তবে মঞ্জুরি শীঘই এসে পড়বে । এ সাক্ষাৎপর্ব, এই সন্ধিচুক্তি মুসলমানদের জন্য বিরাট এক বিজয় ছিল । সত সস মুকাওকিস ব্যবিলন দুর্গে ফিরে গিয়েই সেনাপতি ও উপদেষ্টাদের নিয়ে আলোচনায় বসে পড়লেন । পরামর্শ চাইলেন, সম্রাট হেরাক্লকে সংবাদটা কীভাবে দেওয়া যায় । সাধারণ নিয়ম ছিল, একজন দৃত হেরাক্ল-এর কাছে বার্তা নিয়ে যেত । কিন্তু মুকাওকিস বললেন, এ বিষয়টি এতই গুরুতৃপূর্ণ যে, না জানি হেরাক্ল কত কী প্রশ্ন করেন আর দৃত উত্তর দিতে ব্যর্থ হয় । সবাই একবাক্যে পরামর্শ দিল, আপনি নিজেই বাজিস্তিয়া চলে যান এবং হেরাক্লকে আশ্বস্ত করে আসুন । সম্রটকে কথা দিয়ে আপনিই ভজাতে পারবেন । মুকাওকিস নীলের পথে এস্কান্দারিয়ার উদ্দেশে রওনা হয়ে যান। কথা ছিল, এস্কান্দারিয়া থেকে তিনি বাজিস্তিয়া চলে যাবেন। কিন্তু এঁতিহাসিকগণ লিখেছেন, কেন জানি মুকাওকিস এস্কান্দারিয়াতেই রয়ে যান এবং ওখানে বসে সন্ধির বিস্তারিত বিবরণ লিখে একজন দূতের হাতে দিয়ে বলে দিলেন, তুমি বাজিস্তিয়া গিয়ে পত্রখানা হেরাক্ল-এর হাতে পৌছিয়ে দাও । সন্ধির মূল কপিটিও তিনি সঙ্গে দিয়ে দিলেন । অল্প কদিন পরই দূত বাজিস্তিয়া পৌছে গেল । সম্রাট হেরাক্ল মিশরের পরিস্থিতি জানতে এতই উন্মুখ ছিলেন যে, মিশর থেকে দূত এসেছে সংবাদ পাওয়ামাত্র তিনি স্বয়ং দৌড়ে বাইরে বেরিয়ে আসেন এবং দূতের হাত থেকে পত্রখানা ছিনিয়ে নিয়ে, পড়তে শুরু করলেন। কিন্তু সন্ধির কথা জানতে পেরে তিনি আগুনের মতো জ্বলে উঠলেন । পরে যখন সন্ধির বিস্তারিত পড়লেন, এবার তিনি রাগে-ক্ষোভে পাগল হয়ে যেতে শুরু করলেন । হেরাক্ল দৃতকে ভেতরে ডেকে নিলেন । “তুমি কি আমাকে কিছু বলতে পারবে?'- হেরাক্ল ক্ষোভকম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন- “এই সন্ধি কি শুধু ব্যবিলনের জন্য, নাকি অভাগা মুকাওকিস পুরোটা ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।